×

রাজশাহী

জুয়ার টাকা জোগাড় করতে ছিনতাইয়ের নাটক, ধরা খেলেন বিকাশ কর্মকর্তা

Icon

কাগজ প্রতিবেদক, নাটোর

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৪:৪০ পিএম

জুয়ার টাকা জোগাড় করতে ছিনতাইয়ের নাটক, ধরা খেলেন বিকাশ কর্মকর্তা

ছবি: সংগৃহীত

নাটোরে জুয়া খেলার টাকা জোগাড় করতে সাড়ে ৩ লাখ টাকা ছিনতাইয়ের নাটক করে নিজেই গ্রেপ্তার হয়েছেন বিকাশের সেলস অফিসার স্বাধীন হোসেন। এ ঘটনায় বিকাশ ডিস্ট্রিবিউশন হাউজের বিজনেস ম্যানেজারের দায়ের করা মামলায় গত রাতে নাটোর শহরের স্টেশন বাজার এলাকা থেকে স্বাধীন হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।

শুক্রবার বেলা ১২টার দিকে নাটোর সদর থানা চত্বরে এক ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম এই তথ্য জানান।

পুলিশ জানায়, গত ১ জুলাই বিভিন্ন এজেন্ট পয়েন্টে লেনদেনের জন্য বিকাশের সেলস অফিসার স্বাধীন হোসেনকে নগদ ২ লাখ টাকা এবং বিকাশ হিসাবের মাধ্যমে ১ লাখ ৫০ হাজার টাকার ব্যালেন্স দেওয়া হয়। সেই টাকা নিয়ে গিয়ে পরে স্বাধীন হোসেন দাবি করেন, সদর উপজেলার নারায়ণপাড়া এলাকায় অজ্ঞাত কয়েকজন ব্যক্তি তাঁর কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে।

এ ঘটনায় নাটোর বিকাশ ডিস্ট্রিবিউশন হাউজের বিজনেস ম্যানেজার থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ঘটনার তদন্তে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন, বিভিন্ন তথ্য-প্রমাণ সংগ্রহ ও বিশ্লেষণ করে জানতে পারে, সেখানে কোনো ছিনতাইয়ের ঘটনা ঘটেনি।

পরে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বাধীন হোসেন স্বীকার করেন, জুয়া খেলায় টাকা হারিয়ে আত্মসাতের ঘটনা গোপন করতেই তিনি নিজেই ছিনতাইয়ের মিথ্যা গল্প সাজিয়েছিলেন। আত্মসাৎ হওয়া অর্থ উদ্ধারের চেষ্টা চলছে। পাশাপাশি এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সোনারগাঁওয়ে ১০ টাকা চাঁদা না পেয়ে হত্যা, প্রধান আসামী শাহিন গ্রেপ্তার

সোনারগাঁওয়ে ১০ টাকা চাঁদা না পেয়ে হত্যা, প্রধান আসামী শাহিন গ্রেপ্তার

মির্জাগঞ্জে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন

মির্জাগঞ্জে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন

দুই পক্ষের মধ্যে সংঘর্ষের শঙ্কা, জলঢাকায় ১৪৪ ধারা জারি

নীলফামারী দুই পক্ষের মধ্যে সংঘর্ষের শঙ্কা, জলঢাকায় ১৪৪ ধারা জারি

১১ বছর ধরে শরীরে রোগ নিয়ে ঘুরছেন দিলজিৎ!

১১ বছর ধরে শরীরে রোগ নিয়ে ঘুরছেন দিলজিৎ!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App