×

রংপুর

বোদায় ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক আটক

Icon

এন এ রবিউল হাসান লিটন, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৭:১১ পিএম

বোদায় ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক আটক

ছবি: পঞ্চগড়ের বোদায় ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে আটক করে পুলিশ

পঞ্চগড়ের বোদা উপজেলায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে এক প্রধান শিক্ষককে আটক করেছে বোদা থানা-পুলিশ। রোববার (২৬ এপ্রিল) সকালে উপজেলার বেংহারী সরকারপাড়া প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরে অভিযুক্ত প্রধান শিক্ষক হাবিবুর রহমানকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ওই ছাত্রী তার ছোট ভাইকে বিদ্যালয়ে পৌঁছে দিতে গেলে প্রধান শিক্ষক তাকে দ্বিতীয় তলায় যেতে বলেন। সে সময় সেখানে অন্য কোনো শিক্ষক উপস্থিত না থাকায় অভিযুক্ত প্রধান শিক্ষক ওই ছাত্রীকে শ্লীলতাহানি করেন বলে অভিযোগ ওঠে। পরে ছাত্রীটি বাড়িতে গিয়ে তার মাকে বিষয়টি জানায়। তার মা বাবাকে জানালে বিষয়টি স্থানীয় লোকজনের মধ্যে ছড়িয়ে পড়ে।

এরপর ক্ষুব্ধ কয়েকশ মানুষ বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে রাখেন। এ সময় শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী বিক্ষোভ করেন এবং অভিযুক্তের শাস্তির দাবি জানান। খবর পেয়ে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। একপর্যায়ে তিনি প্রধান শিক্ষককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, প্রধান শিক্ষক হাবিবুর রহমানের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জোরপূর্বক পদত্যাগ পত্রের আইনি বৈধতা নেই : হাইকোর্ট

জোরপূর্বক পদত্যাগ পত্রের আইনি বৈধতা নেই : হাইকোর্ট

পে স্কেলের গেজেট প্রকাশে দেরি কেন, নেপথ্যে কী?

পে স্কেলের গেজেট প্রকাশে দেরি কেন, নেপথ্যে কী?

মোদির নৈশভোজে কেন গেলেন না শি জিনপিং

মোদির নৈশভোজে কেন গেলেন না শি জিনপিং

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App