×

রংপুর

ইউপি সদস্যের বাড়ি থেকে চোরাই গরু উদ্ধার, ভাই আটক

Icon

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

প্রকাশ: ০৪ মে ২০২৬, ০৭:২২ পিএম

ইউপি সদস্যের বাড়ি থেকে চোরাই গরু উদ্ধার, ভাই আটক

ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের বালাবাড়ি গ্রামে গরু চুরির ঘটনায় তদন্ত করতে গিয়ে বুড়াবুড়ি ইউনিয়নের এক ইউপি সদস্যের বাড়ি থেকে চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ইউপি সদস্যের ছোট ভাই ও কুখ্যাত চোর আনারুল হককে আটক করা হয়েছে।

জানা যায়, শালবাহান ইউনিয়নের বালাবাড়ি গ্রামের মৃত আলহাজ্ব তমিজ উদ্দিনের ছেলে ঢাকা প্রবাসী আজিমুল হক (৫২) দীর্ঘদিন ধরে কেয়ারটেকার রেখে গরু পালন করে আসছিলেন। গত ২৬ এপ্রিল রাতে কেয়ারটেকার গরুগুলোকে খাবার দিয়ে গোয়ালঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন।

পরদিন ভোরে ফজরের নামাজ পড়তে উঠে তিনি দেখেন গোয়ালঘরের দরজা খোলা এবং তালা ভাঙা। পরে ভেতরে ঢুকে দেখেন ১১টি গরুর মধ্যে দুটি গাভি গরু চুরি হয়ে গেছে। বিষয়টি গরুর মালিককে জানানো হলে তিনি থানায় যোগাযোগের পরামর্শ দেন। এরপর স্থানীয়ভাবে খোঁজাখুঁজি শুরু করা হয়।

পরে বুড়াবুড়ি ইউনিয়নের সরকারপাড়া গ্রামের ইউপি সদস্য আইবুল হকের বাড়ি থেকে চোরাই গরু উদ্ধার করা হয়। এ ঘটনায় তার ছোট ভাই আনারুল হককে আটক করে পুলিশ।

এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার ওসি লাইছুর রহমান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চোরাই গরুগুলো উদ্ধার করা হয়েছে। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোর আনারুলকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে গরু চুরির মামলা দায়ের করা হয়েছে।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বন্ধ কারখানা চালুতে বিনিয়োগকারীদের পাশে থাকবে সরকার

প্রধানমন্ত্রী বন্ধ কারখানা চালুতে বিনিয়োগকারীদের পাশে থাকবে সরকার

ঢাকাস্থ আশুগঞ্জ সমিতির সভাপতি কাউসার, সাধারণ সম্পাদক নুরে আলম নির্বাচিত

ঢাকাস্থ আশুগঞ্জ সমিতির সভাপতি কাউসার, সাধারণ সম্পাদক নুরে আলম নির্বাচিত

মাঝ নদীতে বজ্রপাতে প্রাণ গেল জেলের

মাঝ নদীতে বজ্রপাতে প্রাণ গেল জেলের

রাতে রাজধানীতে তাপমাত্রা বাড়ার আভাস

রাতে রাজধানীতে তাপমাত্রা বাড়ার আভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App