×

রংপুর

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে কারাগারে তরুণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৭:৩৬ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে কারাগারে তরুণ

গ্রেপ্তার মিজানুর রহমান। ফাইল ছবি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে মিজানুর রহমান (২৪) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার তাকে আটকের পর আজ শুক্রবার দুপুরে ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া মিজানুর রহমান (২৪) সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের দক্ষিণ মরুয়াদহ গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। 

স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা তাকে আটক করে পুলিশে দিয়েছিলেন। পরে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠায় পুলিশ।

পুলিশ জানায়, মিজানুর রহমান ফেসবুকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে নিয়ে আপত্তিকর একটি পোস্ট দেন বলে অভিযোগ। পরে পোস্টটি ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। বৃহস্পতিবার রাতে তারা নিজ বাড়ি থেকে ওই তরুণকে আটক করে সুন্দরগঞ্জ থানা-পুলিশের কাছে সোপর্দ করেন।

ছাপড়হাটি ইউনিয়ন বিএনপির সদস্যসচিব মোখলেছুর রহমান বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ায় তাকে পুলিশে সোপর্দ করা হয়।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা ওই তরুণকে আটক করে পুলিশে সোপর্দ করেন। ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে করা অভিযোগের বিষয়ে তদন্ত করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংকটের মধ্যেও দেশে জ্বালানির কোনো ঘাটতি হয়নি

জ্বালানিমন্ত্রী সংকটের মধ্যেও দেশে জ্বালানির কোনো ঘাটতি হয়নি

বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগ, চাচাতো ভাই গ্রেপ্তার

বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগ, চাচাতো ভাই গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু

ফেসবুকে হঠাৎ বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা

ফেসবুকে হঠাৎ বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App