×

সোশ্যাল মিডিয়া

হঠাৎ অচল ফেসবুক, বাংলাদেশেও ব্যবহারকারীদের ভোগান্তি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০২:২৬ পিএম

হঠাৎ অচল ফেসবুক, বাংলাদেশেও ব্যবহারকারীদের ভোগান্তি

ছবি: সংগৃহীত

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আকস্মিক বিভ্রাটের কবলে পড়েছে। রোববার (১৯ জুলাই) দুপুর থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বাংলাদেশের ব্যবহারকারীরাও প্ল্যাটফর্মটিতে প্রবেশ করতে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

অনেকেই অভিযোগ করেছেন, তারা নিজেদের অ্যাকাউন্টে লগইন করতে পারছেন না। লগইনের চেষ্টা করলে অনেক ব্যবহারকারীর স্ক্রিনে দেখা যাচ্ছে, "Account Temporarily Unavailable. Your account is currently unavailable due to a site issue. We expect this to be resolved shortly. Please try again in a few minutes."

আরো পড়ুন: যেভাবে ফেসবুকে ‘বিরক্তিকর’ নোটিফিকেশন ও ট্যাগিং বন্ধ করবেন

ওয়েবসাইট বিভ্রাট পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম Downdetector-এও এ সময় অভিযোগের সংখ্যা হঠাৎ বেড়ে যায়। প্রতিষ্ঠানটির তথ্যমতে, সবচেয়ে বেশি অভিযোগ এসেছে ফেসবুকের ওয়েবসাইট ব্যবহারে (৩২ শতাংশ), এরপর লগইন-সংক্রান্ত সমস্যা (২৬ শতাংশ) এবং নিউজ ফিড বা টাইমলাইন লোড না হওয়ার অভিযোগ (২২ শতাংশ)।

আরো পড়ুন: গুরুত্বপূর্ণ ব্যক্তির নামে ১৩৭টি ফেসবুক অ্যাকাউন্ট চিহ্নিত

এদিকে, অনেক ব্যবহারকারী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ গিয়ে #FacebookDown হ্যাশট্যাগ ব্যবহার করে সমস্যার কথা জানান। কেউ কেউ ত্রুটির বার্তার স্ক্রিনশটও শেয়ার করেন।

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

শেখ রেহানা নয়, ‘আওয়ামী লীগের হাল ধরতে’ কেন শেখ সেলিম?

শেখ রেহানা নয়, ‘আওয়ামী লীগের হাল ধরতে’ কেন শেখ সেলিম?

ঝটিকা মিছিলের চেষ্টা, ধরা খেলো নিষিদ্ধ ছাত্রলীগের ৪ কর্মী

ঝটিকা মিছিলের চেষ্টা, ধরা খেলো নিষিদ্ধ ছাত্রলীগের ৪ কর্মী

কর্মকর্তা সংকটে স্থবির, সেবা না পেয়ে ভোগান্তি

রায়গঞ্জ পৌরসভা কর্মকর্তা সংকটে স্থবির, সেবা না পেয়ে ভোগান্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App