আল্লামা সাঈদীর স্মৃতিচারণে ইসরাফিল, তুললেন নানা প্রশ্ন
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৯:৪৭ পিএম
ছবি : সংগৃহীত
আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর শাহাদাতবার্ষিকীতে তাকে স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন জুলাই ঐক্যের সংগঠক ইসরাফিল ফরাজী। একই সঙ্গে সাঈদীকে ঘিরে জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
শুক্রবার (১৪ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে ইসরাফিল ফরাজী লিখেছেন, ‘এই হাসিমাখা মুখটাকে হয়তো ভুলে যাবে বাংলাদেশ।’ তার দাবি, সাঈদীকে নিয়ে নির্বাচনের সময় রাজনৈতিক কর্মকাণ্ড দেখা গেলেও বর্তমানে তাকে স্মরণে তেমন কোনো আয়োজন চোখে পড়ছে না।
আরও পড়ুন: আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী কি ভারত সফরে যাচ্ছেন?
ইসরাফিল ফরাজী বলেন, জামায়াতের নেতাকর্মীরা ব্যক্তিপূজার বিরোধিতার কথা বলতে পারেন। তবে তার মতে, আল্লামা সাঈদী শুধু জামায়াতে ইসলামীর একজন নেতা ছিলেন না, তিনি ইসলামের জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন।

সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ ও মামলার প্রসঙ্গ তুলে তিনি এসব অভিযোগকে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন। একই সঙ্গে ২০১৩ সালে সাঈদীর মামলার রায় ঘোষণার পর দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংসতা ও প্রাণহানির বিচার নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
আরও পড়ুন: গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না
স্ট্যাটাসে ইসরাফিল ফরাজী আরও দাবি করেন, সাঈদীর মৃত্যুর পর তার জানাজা ঘিরে নানা ধরনের আশঙ্কা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত পিরোজপুরে অনুষ্ঠিত জানাজায় বিপুল মানুষের উপস্থিতি হয়। জানাজা শেষে ফেরার পথে বিভিন্ন স্থানে হামলার ঘটনাও ঘটেছিল বলে তিনি উল্লেখ করেন।
নিজের ব্যক্তিগত স্মৃতিচারণ করে ইসরাফিল ফরাজী লেখেন, ২০২৩ সালের ১৪ আগস্ট সাঈদীর মৃত্যুর সংবাদ প্রকাশের সময় তিনি একটি সংবাদমাধ্যমে কর্মরত ছিলেন। তার ভাষ্য, নব্বইয়ের দশকে জন্ম নেওয়া অনেক মানুষের জীবন ও চিন্তায় আল্লামা সাঈদীর প্রভাব ছিল।
আরও পড়ুন: গণভোটের রায় উপেক্ষা করে সরকার স্বৈরাচারী পথে: মুজিবুর রহমান
তিনি আরও লেখেন, ‘আজ যে নতুন বাংলাদেশে আমরা আছি, তার পেছনে আল্লামা সাঈদীর ত্যাগ কী দিয়ে মূল্যায়ন করব আমরা?’
স্ট্যাটাসের শেষাংশে আল্লামা সাঈদীর প্রতি শ্রদ্ধা জানিয়ে ইসরাফিল ফরাজী লেখেন, ‘প্রিয় আল্লামা, প্রিয় সাঈদী।’
