×

রাজনীতি

নাহিদ ইসলাম

গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৯:১৬ পিএম

গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না

ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়নে ব্যর্থ হলে বর্তমান সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীতে আয়োজিত এক গণসমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন। গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি ও নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলার উন্নতি, চাঁদাবাজি বন্ধ এবং বিরোধীদের ওপর দমন-পীড়ন বন্ধের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

আরও পড়ুন: আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী কি ভারত সফরে যাচ্ছেন?

নাহিদ ইসলাম বলেন, দেশের পরিবর্তন ও কাঠামোগত সংস্কারের লক্ষ্যেই গণঅভ্যুত্থানে মানুষ অংশ নিয়েছিল। গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছিল সংস্কারের প্রত্যাশা থেকেই। পুলিশ, বিচারব্যবস্থা, স্থানীয় সরকার ও গণমাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের কথাও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, সরকার যদি গ্যাস ও বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে না পারে এবং জ্বালানির দাম নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়, তাহলে শিল্প-কারখানা ও ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে। এর সঙ্গে চাঁদাবাজি চলতে থাকলে ব্যবসার পরিবেশ আরও সংকুচিত হবে।

আরও পড়ুন: গণভোটের রায় উপেক্ষা করে সরকার স্বৈরাচারী পথে: মুজিবুর রহমান

এনসিপির এই নেতা আরও বলেন, জনগণ সরকারকে লুটপাটের সুযোগ দেওয়ার জন্য ক্ষমতায় বসায়নি। নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করা এবং মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রাখাই সরকারের দায়িত্ব। সরকারি বিভিন্ন দপ্তরে অনিয়ম, টেন্ডারবাজি ও দুর্নীতি চলতে থাকলে জনগণ তা মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।

যাত্রাবাড়ীর বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, এলাকাটিতে এখনো বিদ্যুৎ ও গ্যাসের সংকট রয়েছে। অথচ এই যাত্রাবাড়ীই জুলাইয়ের গণঅভ্যুত্থানের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। সমাবেশে শহীদ পরিবারের সদস্য, আহত ও পঙ্গুত্ববরণকারী আন্দোলনকারীরাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ছাত্র-জনতার সংগ্রামের মূর্ত প্রতীক খালেদা জিয়া : রিজভী

তিনি অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ড ও সহিংসতার বিচারপ্রক্রিয়ায় প্রত্যাশিত অগ্রগতি দেখা যাচ্ছে না। অন্তর্বর্তী সরকারের সময়ে যতটুকু কাজ হয়েছিল, পরবর্তী সময়ে সেই ধারাবাহিকতা আর দৃশ্যমানভাবে এগোয়নি বলেও দাবি করেন তিনি।

সমাবেশে এনসিপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশের বাড়তি ডিজেল চাহিদা বিবেচনা করবে ভারত: জয়সোয়াল

বাংলাদেশের বাড়তি ডিজেল চাহিদা বিবেচনা করবে ভারত: জয়সোয়াল

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন সোহেল তাজ

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন সোহেল তাজ

নিতম্বে চোট, চিকিৎসকের পরামর্শে যা করলেন রাশমিকা

নিতম্বে চোট, চিকিৎসকের পরামর্শে যা করলেন রাশমিকা

আল্লামা সাঈদীর স্মৃতিচারণে ইসরাফিল, তুললেন নানা প্রশ্ন

আল্লামা সাঈদীর স্মৃতিচারণে ইসরাফিল, তুললেন নানা প্রশ্ন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App