×

খেলা

জন্মের পরেই ছেলের মৃত্যু, ভেঙে পড়েছেন রোনালদো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২২, ০১:১২ এএম

জন্মের পরেই ছেলের মৃত্যু, ভেঙে পড়েছেন রোনালদো

ছেলে হারানোর ঘটনায় শোকাচ্ছন্ন রোনারদো। ফাইল ছবি

জন্মের পরেই ছেলের মৃত্যু, ভেঙে পড়েছেন রোনালদো

সন্তানদের সঙ্গে আনন্দঘন মুহূর্তে বিশ্বখ্যাত ফুটবল তারকা রোনালদো

দু’দিন আগেই ইপিএলে নরউইচ সিটির বিরুদ্ধে দুর্দান্ত হ্যাটট্রিক করে সমালোচকদের জবাব দিয়েছিলেন তিনি। আর সোমবার (১৮ এপ্রিল) ক্রিশ্চিয়ানো রোনালদোর পারিবারিক জীবনে বিষাদের ছায়া নেমে এল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রোনালদো জানিয়ে দিলেন, তাঁর যমজ সন্তানের এক জনের মৃত্যু হয়েছে। এই খবর পাওয়ামাত্রই গোটা বিশ্বে তাঁর সমর্থকরাও ব্যথিত।

রোনাদো ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে লেখেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের ছেলে মারা গেছে। যে কোনও বাবা-মায়ের কাছেই এমন ঘটনা সবচেয়ে গভীর দুঃখের। একমাত্র মেয়ে সন্তানের বেঁচে থাকা এই কঠিন সময়ে আমাদের মানসিক শক্তি জোগাচ্ছে। কিছুটা আশা এবং খুশি নিয়ে অন্তত বাঁচতে পারছি।’

[caption id="attachment_345517" align="aligncenter" width="1080"] সন্তানদের সঙ্গে আনন্দঘন মুহূর্তে বিশ্বখ্যাত ফুটবল তারকা রোনালদো[/caption]

রোনালদো আরও জানান, ‘সব সময় আমাদের খেয়াল রাখার জন্য সমস্ত ডাক্তার এবং নার্সদের ধন্যবাদ। আমরা এই মুহূর্তে বিধ্বস্ত। এই কঠিন সময়ে  সবার কাছেই গোপনীয়তা আশা করি।’

গত অক্টোবরেই রোনালদো এবং তাঁর বান্ধবী জিওর্জিনা রদ্রিগেস জানিয়েছিলেন, তাঁদের যমজ সন্তান হতে চলেছে। এমনকি তাঁর চিকিৎসা প্রতিবেদনের ছবিও প্রকাশ করে উচ্ছা্বাসও প্রকাশ করেছিলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের এই তারকা ফুটবলার। সেই যমজ সন্তানেরই একজন মারা গেল।

২০১০ সালে প্রথমবার সন্তানের বাবা হন রোনালদো। ছেলের নাম দেন ক্রিশ্চিয়ানো জুনিয়র। ঘটনাচক্রে সেই ছেলেও এখন ফুটবলে বাবার পদাঙ্ক অনুসরণ করার পথে। তবে কোনও দিনই তার মাতৃপরিচয় সামনে আনেননি রোনালদো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App