×

খেলা

এমবাপ্পে-বেনজিমারা ব্যর্থ, জয়ী লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুন ২০২২, ০৯:৩৬ এএম

এমবাপ্পে-বেনজিমারা ব্যর্থ, জয়ী লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া

পেনাল্টি থেকে গোলের পর লুকা মদ্রিচের উদযাপন

সময়টা তেমন ভালো যাচ্ছেনা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের। নেশন্স লিগের প্রথম তিন ম্যাচে দেখা মিলেনি কোন জয়ের। চতুর্থ ম্যাচে এসেও হারের স্বাদ পেতে হলো এমবাপ্পে-বেনজিমাদের।

ম্যাচের শুরুতেই লুকা মদ্রিচের গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি এমবাপ্পে-বেনজিমারা। সোমবার রাতে 'এ' লিগের এক নাম্বার গ্রুপের ম্যাচে ঘরের মাঠে স্ত্যাদ দ্যা ফ্রান্সে ক্রোয়েশিয়ার কাছে ১-০ ব্যবধানে হেরেছে ফ্রান্স। ক্রোয়েটদের হয়ে একমাত্র গোলটি করেন লুকা মদ্রিচ। এই হারে গ্রুপের তলানিতেই থাকল ফ্রেঞ্চরা।

এদিকে চলতি নেশন্স লিগে এখনো জয়ের দেখা পায়নি ফ্রান্স। প্রথম ম্যাচে ডেনমার্কের কাছে ১-২ ব্যবধানে হারের পর ক্রোয়েশিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র। এরপর অস্ট্রিয়ার সঙ্গেও ১-১ গোলে ড্র করে এমবাপ্পেরা।

খেলার শুরুতেই ফ্রান্সকে চাপে ফেলে দেয় ক্রোয়েশিয়া। প্রতিপক্ষের মাঠে পাঁচ মিনিটেই স্বাগতিক সমর্থকদের স্তব্ধ করে দেন লুকা মদ্রিচ। তার গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। এরপর প্রথমার্ধে ছয়টি শট নিয়েও ম্যাচে ফিরতে পারেনি ফ্রান্স। দ্বিতীয়ার্ধেও কপাল খুলেনি বিশ্ব চ্যাম্পিয়নদের। আক্রমণের পরিমাণ বাড়িয়েও পায়নি ম্যাচে ফেরার রসদ। শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়ে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী

দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী

মুক্তিযুদ্ধকে খাটো করতে জুলাইকে ব্যবহারকারীরা ‘ধান্ধাবাজ’: আসিফ নজরুল

মুক্তিযুদ্ধকে খাটো করতে জুলাইকে ব্যবহারকারীরা ‘ধান্ধাবাজ’: আসিফ নজরুল

৮ বোর্ডে এইচএসসি পরীক্ষা শেষ, ৯ নভেম্বরের মধ্যে ফল প্রকাশ

৮ বোর্ডে এইচএসসি পরীক্ষা শেষ, ৯ নভেম্বরের মধ্যে ফল প্রকাশ

জ্বালানি তেল আমদানি বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ স্থগিতের দাবি জামায়াতের

জ্বালানি তেল আমদানি বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ স্থগিতের দাবি জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App