×

খেলা

শামি ম্যাজিকে শেষ ওভারে জয় ভারতের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২২, ০৩:৩৭ পিএম

শামি ম্যাজিকে শেষ ওভারে জয় ভারতের

শামির করা শেষ ওভারে টানা চার বলে চার উইকেট পড়ে অস্ট্রেলিয়ার। ছবি: সংগৃহীত

ব্রিসবেনে অস্ট্রেলিয়া-ভারত প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়াকে ছয় রানে হারিয়েছে ভারত। শেষ ওভারে অস্ট্রেলিয়ার জয়ের জন্য দরকার ছিল ১১ রান। হাতে ছিলো চার উইকেট। শামির করা শেষ ওভারে টানা চার বলে চার উইকেট পড়ে অস্ট্রেলিয়ার। মাঝে রানআউট নাহলে ডাবল হ্যাটট্রিকই হয়ে যেতো শামির।

প্রস্তুতি ম্যাচ বলেই হয়তো মোহাম্মদ শামিকে দিয়ে ১৯ ওভার পর্যন্ত বলই করায়নি ভারত। সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে তার ওপর ভরসা রাখলেন অধিনায়ক। আর শেষ ওভারে এসে অবিশ্বাস্য বোলিং করলেন ডানহাতি এই পেসার।

টস হেরে ব্যাট করতে নেমে লোকেশ রাহুল আর সূর্যকুমার যাদবের জোড়া ফিফটিতে সাত উইকেটে ১৮৬ রানের সংগ্রহ দাঁড় করায় ভারত। ৩৩ বলে ৫৭ রানের ইনিংস খেলেন রাহুল। সূর্যকুমার যাদব করেন ৫০ রান। অস্ট্রেলিয়ার পেসার কেন রিচার্ডসন ৩০ রানে চার উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে মিচেল মার্শ আর অ্যারন ফিঞ্চের ঝোড়ো ব্যাটে উদ্বোধনী জুটিতে ৩৪ বলে ৬৪ রান তোলে অস্ট্রেলিয়া। মার্শ ১৮ বলে ৩৫ রান করে আউট হলেও ফিফটি তুলে নেন ফিঞ্চ। ৫৪ বলে ৭ চার আর ৩ ছক্কায় ৭৬ রান করে তিনি হর্ষল প্যাটেলের শিকার হলে হঠাৎ ম্যাচ থেকে ছিটকে পড়ে অস্ট্রেলিয়া। ম্যাক্সওয়েল করেন ১৬ বলে ২৩। শামি এক ওভারে মাত্র চার রান দিয়ে তিনটি, ভুবনেশ্বর কুমার ২০ রানে নেন দুইটি উইকেট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App