×

খেলা

সেনেগালের বিশ্বকাপ দল ঘোষণা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২২, ১২:৫৯ এএম

সেনেগালের বিশ্বকাপ দল ঘোষণা

ছবি: এএফপি

পায়ে চোট পেয়েছিলেন সেনেগাল স্ট্রাইকার সাদিও মানে। বুন্দেসলিগায় ব্রেমেনের বিপক্ষে ম্যাচে খেলতে নেমে ২০ মিনেটের মধ্যে তিনি আঘাত পেয়েছিলেন। শঙ্কা তৈরি হলেও মানেকে রেখেই বিশ্বকাপ দল ঘোষণা করেছে সেনেগাল।

শুক্রবার (১১ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে সেনেগালের বিশ্বকাপ দল ঘোষণা করেন আলিউ সিসে।

আলিউ চিসে বলেন, আমাদের নজর তার (সাদিও মানে) ওপর আছে। সেনেগাল ফুটবল ফেডারেশন থেকে একজন ডাক্তার গতকাল পাঠানো হয়েছে। তিনি মিউনিখে সারাদিন থেকে মানের অবস্থা দেখেছেন। ভালো খবর হচ্ছে মানের অস্ত্রোপাচার লাগবে না। এটা খুব খুব ভালো একটা ব্যাপার।

কাতার বিশ্বকাপে ‘এ’ গ্রুপে আগামী ২১ নভেম্বর নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে সেনেগাল। গ্রুপের অন্য দল স্বাগতিক কাতার (২৫ নভেম্বর) ও ইকুয়েডরের (২৯ নভেম্বর) বিপক্ষে খেলবে আলিউ সিসের শিষ্যরা।

সেনেগালের বিশ্বকাপ স্কোয়াড

গোলকিপার: এডোয়ার্ড মেন্ডি, সেনি ডিয়েং, আলফ্রেড গোমিস

ডিফেন্ডার: ইউসুফ সাবালি, কালিদু কৌলিবালি, আবদু দিয়ালো, পাপে আবৌ সিসে, ফর্মোজ মেন্ডি, ফোডে ব্যালো-টোরে এবং ইসমাইল জ্যাকবস

মিডফিল্ডার: ইদ্রিসা গুয়ে, চেইখৌ কাউয়েতে, নামপালিস মেন্ডি, পেপে গুয়ে, পেপ সর, মোস্তাফা নাম, মামাদু লোম, ক্রেপিন দিয়াত্তা

ফরোয়ার্ড: সাদিও মানে, ইসমাইলা সার, বাম্বা ডিয়েং, বোলায়ে দিয়া, ফামারা দিদিও, নিকোলাস জ্যাকসন এবং ইলিমান এনডিয়ায়ে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কঙ্গোতে আশঙ্কাজনক হারে বাড়ছে ইবোলা, মৃত্যু ১,৩০০ ছাড়াল

কঙ্গোতে আশঙ্কাজনক হারে বাড়ছে ইবোলা, মৃত্যু ১,৩০০ ছাড়াল

সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এমএলএস অল-স্টার ম্যাচে খেলছেন না মেসি

এমএলএস অল-স্টার ম্যাচে খেলছেন না মেসি

আজ বঙ্গভবন ছেড়ে নিজ বাসভবনে উঠবেন সাবেক রাষ্ট্রপতি

আজ বঙ্গভবন ছেড়ে নিজ বাসভবনে উঠবেন সাবেক রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App