×

খেলা

ইংল্যান্ডকে অজিদের ধবলধোলাই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২২, ০৭:১১ পিএম

ইংল্যান্ডকে অজিদের ধবলধোলাই

ছবি: ইএসপিএন

টি-টোয়েন্টি ও ওয়ানডে ক্রিকেটের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড ডুবল ধবলধোলাইয়ের লজ্জায়। মঙ্গলবার (২২ নভেম্বর) মেলবোর্নে মান বাঁচানোর ম্যাচে বৃষ্টি আইনে ২২১ রানের বড় ব্যবধানে হেরেছে ইংল্যান্ড। এর ফলে অজিদের বিপক্ষে তিনম্যাচ ওয়ানডে সিরিজের সবকটি ম্যাচ হেরেছে ইংলিশরা।

এর আগে সিরিজের প্রথম ওয়ানডেতে ৬ উইকেটে এবং দ্বিতীয় ওয়ানডেতে ৭২ রানে হেরেছিল ইংলিশরা। এর আগে গত ১৩ নভেম্বর টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি জেতা ইংলিশদের আনন্দ খুব বেশিদিন স্থায়ী হলো না। ধবলধোলাইয়ের লজ্জা নিয়েই মাঠ ছাড়তে হলো তাদের।

ম্যাচে নির্ধারিত ৪৮ ওভারে ৩৫৬ রান তাড়া করতে নেমে তাদের ইনিংস থেমেছে ১৪২ রানে। ইংলিশদের পক্ষে জ্যাসন রয় ৪৮ বলে সর্বোচ্চ ৩৩ রান করেন। ৪৫ বলে ২২ রান করেন জেমস ভিন্স। মঈন আলি ও লিয়াম ডসেন সমান ১৮ রানের ইনিংস খেলেন। বাকিদের কেউ ক্রিজেই দাঁড়াতে পারেননি।

অন্যদিকে, স্বাগতিক বোলার অ্যাডাম জাম্পা ৩১ রান খরচে একাই তুলে নেন ৪ উইকেট। দুটি করে উইকেট তুলে নেন প্যাট কামিন্স ও শন অ্যাবট।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ৪৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৫৫ রান সংগ্রহ করে অজিরা। ওপেনিং জুটিতেই দলকে ২৬৯ রান এনে দেন ত্রাভিস হেড ও ডেভিড ওয়ার্নার। আন্তর্জাতিক ওয়ানডেতে এটি ওপেনিংয়ে নবম সর্বোচ্চ রানের জুটি। হেড ১৩০ বল মোকাবিলায় ক্যারিয়ার সেরা ১৫২ রানের ইনিংস খেলেন। তার ইনিংসটি ১৬ চার ও ৪ ছক্কার মারে সাজানো।

ওয়ার্নার ১০২ বলে ৮ চার ও ২ ছক্কায় ১০৬ রান করেন। এছাড়া মিচেল মার্শ ১৬ বলে ৩০, স্টিভেন স্মিথ ১৬ বলে ২১ রান করেন। মার্কাস স্টয়নিস ১২, অ্যালেক্স ক্যারি ১২ ও ৮ রান করেন মার্নাস লাবুশেন।

অন্যদিকে, ইংলিশদের পক্ষে ৮৫ রান খরচায় সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন ওলি স্টোন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App