×

খেলা

আমরা তোমার সঙ্গেই আছি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২২, ০৭:২১ পিএম

আমরা তোমার সঙ্গেই আছি

ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপের হট ফেবারিট আর্জেন্টিনাকে হারিয়ে আসরের প্রথম অঘটনের জন্ম দিয়েছে সৌদি আরব। আর্জেন্টিনা টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে উড়তে থাকা মেসি-ডি মারিয়াদের মাটিতে নামিয়ে আনল র‌্যাংকিংয়ে যোজন যোজন পিছিয়ে থাকা সৌদি আরব।

এদিকে, আর্জেন্টিনার দলকে সমর্থন জানাতে সন্তানদের নিয়ে মাঠে গিয়েছিলেন মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোরও। লুসাইলের গ্যালারিতে বসে দেখলেন নিজের প্রিয়তম মানুষটির হতাশামাখা মুখ। এমন হারে বিষাদের ছায়া ভর করেছে তাকেও।

স্টেডিয়ামে বসে আর্জেন্টিনার এমন ভরাডুবি মেনে নিতে পারেননি রোকুজ্জো। তার শেয়ার করা একটি ছবিতে দেখা গেছে, জুনিয়র মেসিরাও স্তব্ধ হয়ে বসে আছেন। ম্যাচ চলাকালে এবং শেষে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে একের পর এক পোস্ট দিয়ে হতাশা প্রকাশ করতেও ভুললেন না।

সবশেষ যে পোস্টটি করেছেন সেখানে মেসির হতাশামাখা কয়েকটি ছবি জুড়ে দিয়ে হৃদয়ভাঙার ইমোজি দিয়েছেন ক্যাপশনে। তবে হতাশা ঘিরে ধরলেও খড়কুটোর মতো আশার প্রদীপটা আকড়ে ধরতে চাইছেন যেন। আরেকটি পোস্টে মেসির স্ত্রী রোকুজ্জো লিখেছেন, ‘আমরা তোমার সঙ্গেই আছি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকা-চট্টগ্রামসহ ১৩ সিটে জামায়াতের সম্ভাব্য প্রার্থী যারা

ঢাকা-চট্টগ্রামসহ ১৩ সিটে জামায়াতের সম্ভাব্য প্রার্থী যারা

সার নিয়ে নতুন সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের

সার নিয়ে নতুন সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের

হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে?

হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে?

দিল্লির সঙ্গে আঁতাতেই আওয়ামী লীগ মিছিলের সুযোগ পাচ্ছে

গোলাম পরওয়ার দিল্লির সঙ্গে আঁতাতেই আওয়ামী লীগ মিছিলের সুযোগ পাচ্ছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App