×

খেলা

মেসি জিতলে খুশি হবেন ব্রাজিলের রোনালদো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২২, ১১:৪০ পিএম

মেসি জিতলে খুশি হবেন ব্রাজিলের রোনালদো

ব্রাজিলের রোনালদো নাজারিও

কোয়ার্টার ফাইনালে লড়াইয়ের আগে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলেছিলেন, আর্জেন্টিনা বিশ্বকাপ থেকে বিদায় নিলে এবং ব্রাজিল টিকে থাকলে ব্রাজিলকে সমর্থন করবেন তিনি। এদিকে, সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। ল্যাতিন দলটিকে সমর্থন দেয়ার বিষয়ে কাতারে অবস্থান করা ব্রাজিলের রোনালদো নাজারিওকে একই প্রশ্ন করা হয়েছিল।

তিনি জানিয়েছিলেন ভিন্নধর্মী সমর্থনের কথা। ব্রাজিলের এই ফুটবলার বলেন, ‘মেসি বিশ্বকাপ জিতলে ব্যক্তিগতভাবে আমি খুশি হবো। তবে ব্রাজিলিয়ান হিসেবে (আর্জেন্টিনা জিতলে) আমি খুশি হতে পারবো না।’ খবর দ্য মিররের।

রোনালদো মনে করেন, মেসির বিশ্বকাপ জয়ের ভালো সুযোগ আছে। আর্জেন্টিনা এখনও ভালো ফুটবল খেলেনি। তবে তাদের জয়ের ক্ষুধা আছে। আর আছে মেসি।

ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ী এই তারকা আরও বলেন, ‘কেউ আপনাকে কিছুই হাতে দিয়ে যাবে না। সকলেই এটা জিততে চায়। মেসির এবার বিশ্বকাপ জয়ের ভালো সুযোগ আছে। যদিও আর্জেন্টিনা এখনও ভালো ফুটবল খেলেনি। তবে তাদের জয়ের ক্ষুধা আছে, একসঙ্গে দৌড়াচ্ছে ওরা। তাদের মধ্যে আগ্রাসন আছে, তাদের মেসি আছে। ব্যক্তিগতভাবে সে জিতলে আমি খুশি হবো।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় প্রশংসা সৌদি হজমন্ত্রীর

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় প্রশংসা সৌদি হজমন্ত্রীর

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App