×

খেলা

ঢাকা টেস্টের বাংলাদেশ দল ঘোষণা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২২, ০৪:৪৭ পিএম

ঢাকা টেস্টের বাংলাদেশ দল ঘোষণা

ফাইল ছবি

ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।

ঘোষিত ১৫ সদস্যের এই স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি, রয়েছেন নুরুল হাসান সোহানও।

চট্টগ্রামে প্রথম টেস্টে ভারতের কাছে ১৮৮ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সফরকারীদের দেয়া ৫১৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পঞ্চম দিনে ৩২৪ রানে গুটিয়ে যায় টাইগাররা।

এই জয়ের ফলে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। দ্বিতীয় ও শেষ টেস্ট আগামী ২২ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে।

ঢাকা টেস্টের বাংলাদেশ দল

জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, নাসুম আহমেদ, মাহমুদুল হাসান জয় ও রেজাউর রহমান রাজা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App