×

খেলা

উড়তে থাকা আর্সেনালকে মাটিতে নামালো এভারটন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:১৭ পিএম

উড়তে থাকা আর্সেনালকে মাটিতে নামালো এভারটন

ছবি: সংগৃহীত

গডিসন পার্কে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে আর্সেনালকে মাটিতে নামিয়ে আনলো এভারটন।

শনিবার (৫ ফেব্রুয়ারি) রাতে নিজেদের মাঠে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আর্সেনালকে ১-০ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ জমিয়ে দিলো এভারটন।

সাম্প্রতিক সময়ে টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে যাওয়া এভারটনের দায়িত্ব নিয়েই বাজিমাত করে দিলেন নতুন কোচ শন ডাইক। নতুন কোচের অধীনে ম্যাচের প্রথম থেকেই ভালো খেলেছে এভার্টন। ডোমিনিক কালভার্ট-লিউইন ও আবদুলায়ে দৌকুরে প্রথমার্ধেই গোল করার জায়গায় চলে গেছিলেন। তবে গোল আসেনি। আর্সেনালকে একটু হলেও নিষ্প্রভ লাগছিল এই ম্যাচে।

দ্বিতীয়ার্ধে ডোয়াইট ম্যাকনিলের কর্নার থেকে হেডে জয়সূচক গোলটি করেন তারকোস্কি। এরপরই আর্সেনালের বুকায়ো সাকার শট গোললাইন থেকে বাঁচিয়ে দেয় এভার্টন। এডি এনকেতিয়ার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। চেলসি থেকে আর্সেনালে আসা নতুন ফুটবলার জর্জিনহো শেষ দিকে নামলেও কিছু করতে পারেননি।

এভার্টনের জয়ে হাসি চওড়া হল ম্যানসিটি কোচ পেপ গার্দিওলার। তার দল রবিবার টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে খেলবে। সেই ম্যাচ জিতলেই আর্সেনালের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমে দুই হবে ম্যানসিটির।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App