×

খেলা

সালাহ-জোটার ডাবলে লিভারপুলের গোলবন্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৩, ১১:৫৮ এএম

সালাহ-জোটার ডাবলে লিভারপুলের গোলবন্যা

ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেডকে ৬-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে লিভারপুল। এই জয়ে প্রিমিয়ার লিগে টানা পাঁচ ম্যাচের জয়খরা কাটাল ইয়োহেন ক্লপের শিষ্যরা।

গোলবন্যার ম্যাচে লিভারপুলের হয়ে জোড়া গোল করেছেন মোহাম্মদ সালাহ ও ডিয়েগো জোটা। লিডসের মাঠে প্রথম গোলের জন্য লিভারপুলকে অপেক্ষা করতে হয় ৩৫ মিনিট পর্যন্ত। দারুণ এক গোলে দলকে লিড এনে দেন গাকপো। চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন সালাহ। দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় অল রেডরা।

বিরতির পর আরও চারবার প্রতিপক্ষের জালে বল পাঠায় সালাহ-নুনেজরা। জোড়া গোল করেন মোহাম্মদ সালাহ ও ডিয়েগো জোটা। অন্য গোলটি আসে নুনেজের পা থেকে। লিডস ইউনাইটেডের হয়ে একমাত্র গোলটি করেন ফরওয়ার্ড সিনিসতেরা।

এমন দাপুটে ফেরার পরও পয়েন্ট তালিকার সেই আট নম্বরেই থাকল লিভারপুল। ৩০ ম্যাচে ৪৭ পয়েন্ট তাদের। চারে থাকা নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে তাদের ব্যবধান নয়। ৩১ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে আছে আর্সেনাল। ৩০ ম্যাচে ৭০ পয়েন্ট ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App