×

খেলা

এশিয়ান গেমসে জামালদের নয়, পাঠানো হবে সাবিনাদের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ মে ২০২৩, ০৫:৫৪ পিএম

এবারের এশিয়ান গেমস ফুটবলে বাংলাদেশ নারী দল পাঠালেও পুরুষ দল না পাঠানোর সিদ্ধান্ত হয়েছে আজ (৬ মে) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভায়।

এশিয়ান গেমসের শেফ দ্য মিশন ও বিওএ’র কোষাধ্যক্ষ একে সরকার ডিসিপ্লিনের ব্যাপারে বলেন, আজকের সভায় শুধু পুরুষ ফুটবল বাদ দেওয়া হয়েছে, রাখা হয়েছে নারী ফুটবল। এছাড়া বক্সিংকে অর্ন্তভূক্ত করা হয়েছে।

বক্সারের সংখ্যা ও গেমসের প্রস্তুতি সম্পর্কে একে সরকার বলেন, বক্সারের সংখ্যাটি আমরা শিগগিরই চূড়ান্ত করব। অনেক ডিসিপ্লিনই প্রস্তুতির মধ্যে রয়েছে। আমরা কিছু দিনের মধ্যে গেমসের প্রস্তুতির জন্য আনুষ্ঠানিক চিঠি প্রদান করব।

২০১৮ সালে সর্বশেষ এশিয়ান গেমস ফুটবলের দ্বিতীয় রাউন্ডে উঠেছিল বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ফুটবল দলের পারফরম্যান্স আশাব্যাঞ্জক নয়। মার্চের শেষ সপ্তাহে ১৯৯ র‌্যাঙ্কিংয়ে থাকা সিশেলসের বিপক্ষে এক ম্যাচ হেরে যায় তারা। পরবর্তীতে জামালরা আরেকটিতে জিতে সিরিজ ড্র করেছেন। বর্তমান পারফরম্যান্স ও সম্ভাবনা বিচার করে বিওএ পুরুষদের পরিবর্তে শুধু নারী দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

সাবিনারা প্রথমবারের মতো এশিয়ান গেমসে খেলার সুযোগ পাচ্ছেন। গেমসগুলোতে পুরুষ ফুটবল প্রতিযোগিতা অ-২৩ দলের সঙ্গে তিনজন সিনিয়র ফুটবলার অংশ নিতে পারেন। তবে নারী প্রতিযোগিতায় সিনিয়র জাতীয় দলই অংশ নেয়। এবারের এশিয়ান গেমসে খেলা হবে সাবিনাদের সর্বোচ্চ পর্যায়ে অংশগ্রহণ।

আরচ্যারি, অ্যাথলেটিক্স, ক্রিকেট ফেন্সিং, ফুটবল ( মহিলা), বক্সিং হকি, গলফ, জিমন্যাস্টিক্স, কাবাডি, কারাতে, ব্রিজ, শ্যুটিং, তায়কোয়ান্দো, ভারত্তোলন, দাবা, সাঁতার এই ডিসিপ্লিনগুলোতে বাংলাদেশ এশিয়ান গেমসে অংশগ্রহণ করবে। এসব স্পোর্টসের বিষয়ে বিওএ আরো একটু পর্যালোচনা করবে বলে জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App