×

খেলা

পাঁচ বছর পর চ্যাম্পিয়ন রোমান সানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুন ২০২৩, ০৭:১৪ পিএম

পাঁচ বছর পর চ্যাম্পিয়ন রোমান সানা

জাতীয় আর্চারি চ্যাম্পিয়নশিপের রিকার্ভ এককে চ্যাম্পিয়ন রোমান সানা

জাতীয় আর্চারি চ্যাম্পিয়নশিপের রিকার্ভ এককে শনিবার চ্যাম্পিয়ন হন আনসারের রোমান সানা।

শনিবার (২৪ জুন) ফাইনালে বিকেএসপির নিশাতকে সরাসরি ৬-০ পয়েন্টে হারিয়ে তিনি শিরোপা জয় করেন। এর আগে তিনি ২০১৭ সালে রিকার্ভ এককে শিরোপা জিতেছেন।

তৃতীয় সেটের তৃতীয় তীর ছুড়েই উল্লাস শুরু করেন রোমান। পাঁচ বছর পর চ্যাম্পিয়ন হয়ে উচ্ছ্বসিত রোমান গণমাধ্যমকে বলেন, ‘২০১৮-২২ পর্যন্ত রিকার্ভ এককে চ্যাম্পিয়ন হতে পারিনি। ২০১৩-১৭ সালে টানা চ্যাম্পিয়ন ছিলাম। আবার বিরতির পর শিরোপা জেতায় খুব ভালো লাগছে। জাতীয় সেরার সঙ্গে অন্য কিছুর তুলনা করা যায় না।’

জাতীয় আর্চারি চ্যাম্পিয়নশিপে শনিবার সবার শেষে অনুষ্ঠিত হয় রিকার্ভ একক। এর আগে রিকার্ভ মিশ্র ও পুরুষ দলগত ইভেন্টে স্বর্ণ পদক হাতছাড়া করেন রোমান। দুটি পদক জয়ের সুযোগ হাতছাড়া করে শেষ পর্যন্ত রিকার্ভ এককে স্বর্ণজয় করেন তিনি। এর আগে দুটি ইভেন্টে সফলতা না পাওয়াতে শেষ দিকে চাপে ছিলেন কিনা এমন প্রশ্নে তিনি জানান, ‘আসলে আর্চারিতে পারদর্শীতার সঙ্গে ভাগ্যেরও প্রয়োজন। দিয়া ও আমি দুজনই নিজেদের সেরাটা দেয়ার চেষ্টা করেছি। তবে ভাগ্য আমাদের সহায় ছিল না। ফাইনালে একজন জিতবে আরেকজন হারবে এটাই স্বাভাবিক।’

রোমানের সঙ্গে মিশ্র বিভাগে স্বর্ণ জিততে পারলে দিয়ার ত্রিমুকুট হতো। আরেকটি স্বর্ণ হাতছাড়া হলেও আফসোস নেই দিয়ার। তিনি জানান, ‘রোমান ভাই ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ জেতায় আমাদের দল বাংলাদেশ আনসার দলীয়ভাবে চ্যাম্পিয়ন হয়েছে। আমার তিনটি স্বর্ণ না হলেও বাংলাদেশ আনসারের পাচটি স্বর্ণ হয়েছে। তাতেই আমি সন্তুষ্ট।’

রোমান মাঝে নিষেধাজ্ঞায় ছিলেন। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে তিনি ইতোমধ্যেই নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। নিজের এই দুঃসময়ে বাংলাদেশ আনসারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘ফেডারেশন থেকে যখন ক্যাম্পের বাইরে ছিলাম তখন আনসার আমাকে অনেক সাহায্য করেছে। ফিরে আসার জন্য তারা সব চেষ্টাই করেছে।’

রোমান নিষেধাজ্ঞা কাটিয়ে ঘরোয়া প্রতিযোগিতায় ফিরেছেন। নিজের ইভেন্টে সেরা হয়েছেন। এখন আন্তর্জাতিক অঙ্গনে ফেরার অপেক্ষায় আছেন তিনি। এ প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘বাংলাদেশ আনসরা আমাকে আন্তর্জাতিক টুর্নামেন্টে সুযোগ দেয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে।’

ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল রোমানের আন্তর্জাতিক অংশগ্রহণ সম্পর্কে বলেন, ‘এই ব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না। আগামী ১৫ দিন পর এই বিষয়ে পরিষ্কার করা যাবে।’ এবারের জাতীয় চ্যাম্পিয়নশীপকে সফল হিসেবে আখ্যায়িত করে চপল বলেন, ‘আনসার অনেক দিন পর শিরোপা জিতল। তীরন্দাজ ক্লাবও ফিরল পদকে। সামনে আমরা একটা ক্লাব প্রতিযোগিতাও আয়োজন করতে চাই।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App