×

খেলা

মিডল অর্ডারে খেলার প্রস্তাব ফিরিয়ে বাদ পড়লেন তামিম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৬ এএম

মিডল অর্ডারে খেলার প্রস্তাব ফিরিয়ে বাদ পড়লেন তামিম

তামিমকে মিডল অর্ডারে খেলার প্রস্তাব দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। সেটি গ্রহণ করেননি তামিম। তিনি ওপেনিংয়েই খেলতে চেয়েছিলেন। শেষ পর্যন্ত তাদের সঙ্গে মত পার্থক্য বজায় থাকায় স্কোয়াড থেকে বাদ দেয়া হয়েছে তামিমকে।

বিষয়ে তামিম বলেন, বোর্ডের টপ লেভেল থেকে একজন ফোন করে আমাকে বললেন, 'তুমি বিশ্বকাপে যাবা, কিন্তু তোমাকে তো ম্যানেজ করে খেলাতে হবে। একটা কাজ করো, তুমি প্রথম ম্যাচ খেলিও না।' আমি বলেছি, এখনো ১২/১৩ দিন সময় আছে। এই সময়ের মধ্যে তো আমি ভালো অবস্থায় থাকব। তো কী কারণে খেলব না? তখন বললেন, 'আচ্ছা তুমি যদি খেলো তাহলে আমরা পরিকল্পনা করছি, তুমি নিচের দিকে খেলবা।'

'আমার আসলে তিন কিংবা চারে ব্যাটিং করার অভিজ্ঞতা নেই। স্বাভাবিকভাবে কথাটি আমি ভালোভাবে নিইনি। আমি উত্তেজিত হয়ে গিয়েছিলাম। কারণ আমি বিষয়টি পছন্দ করিনি। আমার কাছে মনে হচ্ছে আমাকে জোর করে করে অনেক জায়গায় বাধা দেয়া হচ্ছে, ইচ্ছে করে। এটা ঠিক হলো, ওকে, এখন নতুন আরেকটা জিনিস করি-এটা আমি অনুভব করেছি।'--যোগ করেন তামিম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App