×

খেলা

শুভমান গিলের ডেঙ্গু, প্রথম ম্যাচে অনিশ্চিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৩, ০৮:৫৬ এএম

শুভমান গিলের ডেঙ্গু, প্রথম ম্যাচে অনিশ্চিত

ছবি: ইন্টারনেট

বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ রবিবার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চেন্নাইয়ে খেলতে নামবে ভারত। কিন্তু সেই ম্যাচে শুভমান গিলকে পাওয়া যাবে কি না তা স্পষ্ট নয়। কারণ তিনি ডেঙ্গুতে আক্রান্ত। ভারতীয় এ ওপেনারের আরো পরীক্ষা করা হবে। তার পরেই ঠিক করা যাবে যে, আদৌ শুভমান খেলবেন কি-না অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। খবর: আনন্দবাজার পত্রিকার। তরুণ এ ওপেনার ভালো ফর্মে আছেন। তার ওপর ভরসা রাখছে দল। এমন অবস্থায় শুভমান খেলতে না পারলে ধাক্কা খাবে ভারত। শুভমান যদি একান্তই প্রথম ম্যাচে খেলতে না পারেন, তাহলে ওপেন করতে দেখা যেতে পারে ঈশান কিশানকে। অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে বাঁহাতি ওপেনার খেলতে পারেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। লোকেশ রাহুলও দলে রয়েছেন। এক সময় তিনি ওপেন করতেন রোহিতের সঙ্গে। বিশ্বকাপের প্রথম ম্যাচে সেটাও করতে পারেন রাহুল। তবে মিডল অর্ডারেই রাহুলকে এখন বেশি পছন্দ দলের। তাই ঈশান দলে থাকায় ওপেনার হিসাবে তরুণ বাঁহাতি ব্যাটারকেই দেখা যেতে পারে। এক দিনের ক্রিকেটে চার বছর আগে অভিষেক হয় শুভমানের। এর মধ্যে ৩৫টি ম্যাচ খেলেছেন তিনি। ছয়টি শতরান রয়েছে তার ৫০ ওভারের ক্রিকেটে। ১৯১৭ রান করেছেন। ভারতের হয়ে টেস্ট এবং টি-টোয়েন্টি ক্রিকেটে এখন নিয়মিত ওপেনার শুভমান। বিশ্বকাপের প্রথম ম্যাচে তাকে না পাওয়া ভারতীয় দলের কাছে বড় ক্ষতি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App