×

খেলা

জার্সি নম্বর পেলেন আর্জেন্টিনার ফুটবলাররা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ মে ২০১৮, ০৪:১২ পিএম

জার্সি নম্বর পেলেন আর্জেন্টিনার ফুটবলাররা
দরজায় কড়া নাড়ছে রাশিয়া বিশ্বকাপের ২১তম আসর। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে ২৩ সদস্যের চুড়ান্ত দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। এবার সেই স্কোয়াডের কে কত নম্বর জার্সি পরে মাঠে নামবেন তা প্রকাশ করলো দেশটি ফুটবল ফেডারেশন। মঙ্গলবার আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডের জার্সি নম্বর অফিসিয়ালভাবে উন্মোচন করা হয়। এবারের দল থেকে আট জন ফুটবলার ছিলেন এর আগের বিশ্বকাপে। তাইতো ২০১৪ সালের জার্সি পরেই মাঠে নামবেন মেসি-হিগুয়েনরা। রাশিয়া বিশ্বকাপে ‘ই’ গ্রুপে আছে আর্জেন্টিনা। একই গ্রুপে তাদের গ্রুপসঙ্গী আইসল্যান্ড, ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া। আগামী ১৬ জুন আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে সাম্পাওলির দল। বিশ্বকাপে আর্জেন্টিনার স্কোয়াডের জার্সি নম্বর: গোলরক্ষক: নাহুয়েল গুজম্যান (১), উইলফ্রেডো কাবাল্লেরো (২৩), ফ্রাঙ্কো আরমানি (১২)। ডিফেন্ডার: গ্যাব্রিয়েল মের্কাদো (২), এডুয়ার্ডো সালভিও (১৮), নিকোলাস ওটামেন্ডি (১৭), ফ্রেদেরিকো ফাজিও (৬), মার্কোস রোহো (১৬), নিকোলাস তাগলিয়াফিকো (৩), মার্কোস অ্যাকুইনা (৮), ক্রিস্টিয়ান আনসালদি (৪)। মিডফিল্ডার: ম্যানুয়েল লানজিনি (১৫), ম্যাক্সি মেজ (১৩), লুকাস বিগলিয়া (৫), এভার বানেগা (৭), জিওভানি লো সেলসো (২০), অ্যাঙ্গেল ডি মারিয়া (১১), হাভিয়ের মাশ্চেরানো (১৪)। ফরোয়ার্ড: লিওনেল মেসি (১০), পাওলো দিবালা (২১), সার্জিও আগুয়েরো (১৯), গঞ্জালো হিগুয়েন (৯), ক্রিস্টিয়ান পাভোন(২২)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App