×

খেলা

আজ চীন যাচ্ছেন সাঁতারুরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০১৮, ১১:২৭ এএম

আজ চীন যাচ্ছেন সাঁতারুরা
চীনের হাংজোতে আজ থেকে শুরু ১৪তম ফিনা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। আন্তর্জাতিক সাঁতার সংস্থা ফিনার ব্যবস্থাপনায় আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নিতে ৬ সদস্যের বাংলাদেশ দল রাত ১২টা ৫০ মিনিটে বাংলাদেশ প্রতিনিধিদল চায়না সাউদার্ন এয়ারলাইন্সযোগে যাত্রা করবে। এবার বাংলাদেশ দলে ৪ জন সাঁতারু এবং ২ জন কর্মকর্তা রয়েছেন। সাঁতারুদের মধ্যে মোহাম্মদ মাহফিজুর রহমান ৫০ ও ১০০ মিটার ফ্রি-স্টাইল, মাহমুদুন্নবী নাহিদ ৫০ ও ১০০ মিটার বাটার ফ্লাই, সোনিয়া আক্তার ৫০ মিটার ফ্রি-স্টাইল ও বাটার ফ্লাই এবং নাঈমা আক্তার ৫০ ও ১০০ মিটার ব্যাক স্ট্রোক ইভেন্টে অংশগ্রহণ করবেন। ১১ ডিসেম্বর নাঈমা আক্তারের ১০০ মিটার ব্যাক স্ট্রোক ইভেন্টের মাধ্যমে বাংলাদেশের অংশগ্রহণ শুরু হবে এবং ১৫ ডিসেম্বর মোহাম্মদ মাহফিজুর রহমানের ১০০ মিটার ফ্রি-স্টাইল ও সোনিয়া আক্তারের ৫০ মিটার ফ্রি-স্টাইল ইভেন্টে অংশ নেয়ার মাধ্যমে শেষ হবে। নাহিদের ইভেন্ট ১২ ও ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। গেমস শেষে আগামী ১৭ ডিসেম্বর রাত ১১টা ২০ মিনিটে ঢাকা ফিরবে বাংলাদেশ দল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App