×

খেলা

প্রত্যেক ফুটবলারকে দুই মিলিয়ন ইউরো বোনাস দিচ্ছে রিয়াল মাদ্রিদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০১৭, ০১:৪৭ পিএম

অসাধারণ একটি বছর শেষ করে রিয়াল মাদ্রিদ ইতোমধ্যে পাঁচটি শিরোপা জিতে নিয়েছে। ফুটবলারদের মাঠের পারফরম্যান্সে খুশি হয়ে বিশাল অঙ্কের আর্থিক পুরস্কার দিতে যাচ্ছে স্প্যানিশ ক্লাবটি। প্রত্যেক ফুটবলারকে দুই মিলিয়ন ইউরো বোনাস দেয়ার ঘোষণা দিয়েছে লস ব্লাঙ্কসরা। গত মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জয়ের পাশাপাশি ইউরোপিয়ান ও স্প্যানিশ সুপার কাপও ঘরে তোলে রিয়াল শিবির। আর সর্বশেষ ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে ফিফা ক্লাব বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হয় তারা। আগামী শনিবার বহুল প্রতিক্ষীত এল ক্লাসিকো রোমাঞ্চ উপভোগ করবেন ফুটবলপ্রেমীরা। বার্নাব্যুতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে। এরপরই এমন বিশাল অঙ্কের আর্থিক পুরস্কারের ঘোষণা দিল রিয়াল মাদ্রিদ ক্লাব কর্তৃপক্ষ। এবারের মৌসুমে ১৬ ম্যাচ শেষে অপরাজেয় বার্সা (১৩ জয় ও ৩ ড্রয়ে ৪২)। এক ম্যাচ কম খেলা বর্তমান চ্যাম্পিয়ন রিয়ালের সঙ্গে পয়েন্টের ব্যবধান ১১। দ্বিতীয় স্থানে উঠে আসা অ্যাতলেতিকো মাদ্রিদের সংগ্রহ ৩৬। ২ পয়েন্ট পিছিয়ে তিনে নেমে গেছে সবশেষ ম্যাচে হেরে যাওয়া ভ্যালেন্সিয়া। ১৫ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে চার নম্বরে জিনেদিন জিদানের রিয়াল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App