×

খেলা

মুম্বাই এয়ারপোর্টে ৭৪ দিন আটকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুন ২০২০, ১১:৩৪ এএম

মুম্বাই এয়ারপোর্টে ৭৪ দিন আটকা

রেন্ডি জুয়ান মুলার

করোনা ভাইরাসের কারণে দেয়া লকডাউনের কারণে ভারতের মুম্বাই এয়ারপোর্টে ৭৪ দিন আটকে ছিলেন রেন্ডি জুয়ান মুলার নামে ঘানার একজন ফুটবলার। তিনি কেরালার একটি ফুটবল ক্লাবের হয়ে খেলেন।

যখন সারাবিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেশ প্রকেটা ধারণ শুরু করে তখন তিনি ভারত ছেড়ে কেনিয়ার একটি বিমানে করে নিজ দেশ ঘানায় ফিরতে চেয়েছিলেন। কিন্তু এই করোনার কারণে তার ফ্লাইটটি বাতিল হয়ে যায় ও ভারত সরকার লকডাউন ঘোষণা করে। আর এর ফলে এয়ারপোর্টে আটকা পরে যান তিনি। যা স্থায়ী হয় ৭৪ দিন।

এয়ারপোর্টে একজন ফুটবল খেলোয়াড় আটকা পরে আছেন এমন তথ্য মুম্বাইয়ের টুরি‌্যজম মিনিস্টারের কাছে জানান একজন টুইটার ব্যবহারকারী। এরপরই মন্ত্রণালয়ের পক্ষ থেকে রেন্ডি জুয়ান মুলারকে একটি হোটেলে রাখার ব্যবস্থা করা হয়। বর্তমানে তিনি হোটেলেই রয়েছেন। যখন বিমান চলাচল শুরু হবে তখন তিনি তার দেশে ফিরে যাবেন বলে জানা গেছে।

এদিকে জুয়ান এয়ারপোর্টে আটকে থাকলেও তিনি খুব বেশি কষ্টে ছিলেন না। কারণ তিনি বিমানবন্দরে থাকা ব্যক্তিদের সহায়তা পেয়েছেন। এমনকি তাকে তারা খাবার, ওয়াইফাই ইন্টারনেট সুবিধাও দিয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

আওয়ামী লীগের বিচার নিশ্চিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আওয়ামী লীগের বিচার নিশ্চিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

দুর্নীতির অভিযোগ নিয়ে কথা বলবেন আসিফ মাহমুদ

জরুরি সংবাদ সম্মেলন দুর্নীতির অভিযোগ নিয়ে কথা বলবেন আসিফ মাহমুদ

‘বাঁধনের ওপর হামলা সহ্য করার মতো নয়’

আসিফ নজরুল ‘বাঁধনের ওপর হামলা সহ্য করার মতো নয়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App