×

খেলা

টি-টুয়েন্টিতে সিকান্দার রাজার বিশ্বরেকর্ড!

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৪, ০৩:২৩ পিএম

টি-টুয়েন্টিতে সিকান্দার রাজার বিশ্বরেকর্ড!

টি-টুয়েন্টি ফরম্যাটে বিশ্বরেকর্ড গড়লেন জিম্বাবুয়ের ক্রিকেটার সিকান্দার রাজা। এই ফরম্যাটে টানা ৫ ম্যাচে অর্ধশতরান করলেন তিনি। এর আগে কোনো ব্যাটারের এই নজির নেই। শুধু তাই নয়, প্রতিটি ম্যাচেই অন্তত ২টি করে উইকেটও নিয়েছেন তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে রবিবারের ম্যাচে এই রেকর্ড গড়েছেন রাজা।

শ্রীলঙ্কার বিপক্ষে ৩৭ বলে অর্ধশতরান করেন রাজা। একই সঙ্গে তৈরি করেন বিশ্বরেকর্ডও। শেষ পর্যন্ত ৪২ বলে ৬২ রান করে ফিরে যান তিনি। ১৯ ওভারে তাকে আউট করেন দুষ্মন্ত চামিরা। পরে শ্রীলঙ্কার বিপক্ষে বল করতে নেমে নেন মূল্যবান ৩ উইকেট। তবে রাজা বিশ্বরেকর্ড করলেও দলের হার আটকাতে পারেননি।

টি-টুয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার আঞ্চলিক কোয়ালিফায়ারে রুয়ান্ডার বিরুদ্ধে ৫টি অর্ধশতকের মধ্যে প্রথমটি করেন রাজা। ৩৬ বলে ৫৮ রানের পাশাপাশি ৩ রানে ৩ উইকেট নিয়েছিলেন। পরের ম্যাচে নাইজেরিয়ার বিরুদ্ধে ৩৭ বলে ৬৫ রান এবং ১৩ রানে ২ উইকেট নিয়েছেন। তৃতীয় ম্যাচে কেনিয়ার বিরুদ্ধে ৪৮ বলে ৮২ রান এবং ২১ রানে ২ উইকেট নেন। চতুর্থ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ৪২ বলে ৬৫ রান এবং ২৮ রানে ৩ উইকেট নিয়েছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-টুয়েন্টিতে ৪২ বলে ৬২ রান এবং ১৩ রানে ৩ উইকেট নেনে রাজা।

টানা ৪ ম্যাচে অর্ধশতরানের রেকর্ড রয়েছে ব্রেন্ডন ম্যাককুলাম, ক্রিস গেইল, ক্রেগ উইলিয়াম, রায়ান পাঠান, গুস্তাভ ম্যাকিয়ন এবং রিজা হেনড্রিক্সের। ৫টি অর্ধশতরান করে সবার উপরে উঠে গেলেন রাজা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App