×

খেলা

যে কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৫ রান পেনাল্টি পেলো ভারত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৪, ০২:৩৩ পিএম

যে কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৫ রান পেনাল্টি পেলো ভারত

ছবি: সংগৃহীত

আইসিসি-র নতুন নিয়মের কারণে বুধবার টি-টোয়েন্টি বিশ্বকাপে পেনাল্টিতে ৫ রান পেল ভারত। আমেরিকার ভুলে ৫ রান পেল তারা। 

এ বারের বিশ্বকাপে স্টপ ক্লকের নিয়ম চালু হয়েছে। দু’টি ওভারে মাঝে ১ মিনিটের বেশি সময় নেয়া যাবে না। নিয়ম অনুযায়ী, যদি কোনও দল একই ম্যাচে তিন বার দু’টি ওভারের মাঝে ১ মিনিটের বেশি সময় নেয়, তা হলে বিপক্ষ দল ৫ রান পাবে। সেটি পেনাল্টি হিসাবে পাবে ওই দল।

বুধবার (১২ জুন) আমেরিকা বল করার সময় তিন বার দু’টি ওভারের মাঝে ১ মিনিটের বেশি সময় নেয়। সেই কারণে ভারতীয় দলকে ৫ রান দেয়া হয় পেনাল্টিতে। ফলে ভারতের লক্ষ্য ১১১ রান হলেও ভারতীয় ব্যাটারেরা করেন ১০৬ রান। বাকি ৫ রান পেনাল্টিতে পেয়ে যায় ভারত।

আরো পড়ুন: লম্বা সমীকরণের পথে বাংলাদেশ

ম্যাচে প্রথমে ব্যাট করে আমেরিকা তোলে ১১০ রান। আরশদীপ সিংহ একাই নেন ৪ উইকেট। ৪ ওভারে ৯ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। তাকে সাহায্য করেন হার্দিক পাণ্ড্য। তিনি ৪ ওভারে ১৪ রান দিয়ে দু’উইকেট নেন।

১১১ রানের লক্ষ্য মাথায় নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই বিরাটের উইকেট হারায় ভারত। এর পর অল্প রানে আউট হয়ে যান রোহিত শর্মা এবং ঋষভ পন্থ। তবে ভারতকে ম্যাচ জিতিয়ে ফেরেন সূর্যকুমার যাদব। অর্ধশতরান করেন তিনি। তাঁর সঙ্গী ছিলেন শিবম দুবে। তিনিও অপরাজিত থেকে যান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের হুঁশিয়ারি ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ে গিয়ে কী বলেছিলেন অদিতি, ফাঁস করলেন বিশাল

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ে গিয়ে কী বলেছিলেন অদিতি, ফাঁস করলেন বিশাল

জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক

জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, ভারতের অনুমোদন

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, ভারতের অনুমোদন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App