×

খেলা

শেষ মুহূর্তে সরাসরি চুক্তিতে লঙ্কান লিগে শরিফুল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৪, ০৬:৫১ পিএম

শেষ মুহূর্তে সরাসরি চুক্তিতে লঙ্কান লিগে শরিফুল

ছবি : সংগৃহীত

শেষ মুহূর্তে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ডাক পেয়েছেন বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম। পাকিস্তানি পেসার মোহাম্মদ আলির বিকল্প হিসেবে তাকে দলে টেনেছে ক্যান্ডি ফ্যালকনস। 

এলপিএলের গত মৌসুমে কলম্বো স্ট্রাইকারসের হয়ে খেলেছিলেন শরিফুল। এবার ড্রাফট থেকে দল না পেলেও শেষ পর্যন্ত খেলার সুযোগ হচ্ছে বাঁহাতি এই পেসারের। 

এই লিগে খেলতে ইতোমধ্যেই দেশ ছেড়েছেন শরিফুল। গত ১ জুলাই থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে এরই মধ্যে দুটি ম্যাচ খেলে ফেলেছে শরিফুলের দল ক্যান্ডি। ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে তালিকার তিনে আছে দলটি।

এর আগে, এলপিএলে চলতি আসরে খেলতে শ্রীলঙ্কায় পাড়ি জমান তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তাওহীদ হৃদয়। এলপিএলে ডাম্বুলা সিক্সার্সের হয়ে মোস্তাফিজ ও হৃদয় এবং কলম্বো স্ট্রাইকারসের হয়ে তাসকিন খেলছেন।

এদিকে এলপিএল শেষে গ্লোবাল টি-টোয়েন্টিতে যোগ দেবেন শরিফুল। কানাডার এই টুর্নামেন্টে মোহাম্মদ সাইফউদ্দিন ও রিশাদ হোসেনও খেলবেন।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) অংশ নিতে মঙ্গলবার (২ জুলাই) দেশ ছাড়েন সাকিব আল হাসান। এমএলসি শেষে সাকিবও কানাডায় পাড়ি জমাবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App