×

খেলা

একদিনে দুই স্বর্ণ জিতে মারশাঁর ইতিহাস

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৪, ০৫:১৫ পিএম

একদিনে দুই স্বর্ণ জিতে মারশাঁর ইতিহাস

লিও মারশাঁ

প্যারিস অলিম্পিকে একদিনে দুটি রেকর্ড গড়ে দুটি স্বর্ণপদক জিতেছেন ফ্রান্সের লিও মারশাঁ। ২০০ মিটার বাটারফ্লাইয়ের স্বর্ণপদক জয়ের দুই ঘণ্টা পরই ব্রেস্টস্ট্রোকের স্বর্ণ জেতেন ফরাসি এই ক্রীড়াবিদ। 

এর আগে, ৪০০ মিটার ব্যক্তিগত মিডলে স্বর্ণ জেতেন মারশাঁ। ফলে এবারের অলিম্পিকে তৃতীয় স্বর্ণপদক জিতলেন তিনি।

ব্রেস্টস্ট্রোকে নতুন অলিম্পিক রেকর্ড গড়তে ২ মিনিট ৫ দশমিক ৮৫ সেকেন্ড সময় নেন ২২ বছর বয়সী মারশাঁ। অন্যদিকে ০ দশমিক ৯৪ সেকেন্ড পিছনে থেকে রৌপ্য জেতেন অস্ট্রেলিয়ার জ্যাক স্টাবলেটি-কুক। এ ছাড়া নেদারল্যান্ডসের কাসপার কোরবু ব্রোঞ্জ পেয়েছেন ।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন মারশাঁ অলিম্পিকের আগে বিশ্ব সাঁতারে খুব বেশি পরিচিত ছিলেন না। তবে মাত্র এক সপ্তাহের ব্যবধানে তিনটি স্বর্ণ জিতে এখন ফ্রান্সের জাতীয় নায়কে পরিণত হয়েছেন।

বিরল এই কৃতির পর মারশাঁর ভাষ্য, ‘এখানে আসার পর থেকেই নিজেকে অন্যভাবে প্রমাণের একটা তাগিদ ছিল। দেশের মাটিতে অলিম্পিক, এখানে ভালো কিছু করতেই হবে, এমন আশা ছিল। ডাবল রেকর্ড গড়ে আমি কিছুটা হলেও সেই আশা পূরণ করেছি। সবাই আমাকে বলেছিল, এটা কোনভাবেই সম্ভব নয়। আমার মনের মধ্যেও শঙ্কা ছিল। আমি শুধু প্রত্যাশা পূরণের চেষ্টা করেছি। সত্যিকার অর্থেই আমি ওই দুটি ফাইনালের প্রতিটি মুহূর্ত দারুণ উপভোগ করেছি।’

এর আগে, ছেলেদের ৪০০ মিটার মেডলিতে বিশ্বরেকর্ড গড়ে স্বর্ণপদক জেতেন মারশাঁ। এ রেকর্ড গড়ার পথে ২০০৮ বেইজিং অলিম্পিকে গড়া মাইকেল ফেলপসের রেকর্ড ভাঙেন মারশাঁ। গ্যালারিতে বসেই মারশাঁর কীর্তি দেখেন ফেলপস।

প্যারিসে একাধিক রেকর্ড গড়লেও বেশ কয়েক বছর ধরেই নিজের সামর্থ্যের প্রমাণ দিচ্ছেন মারশাঁ। ২০২২ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ২০০ মিটার ও ৪০০ মিটার মেডলিতে স্বর্ণ এবং ২০০ মিটার বাটারফ্লাইয়ে রৌপ্য পেয়েছিলেন তিনি। ২০২৩ সালে ২০০ মিটার ও ৪০০ মিটার মেডলি এবং ২০০ মিটার বাটারফ্লাইয়ে স্বর্ণ জেতেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App