×

খেলা

বর্ণবাদ নিয়ে কড়া হুঁশিয়ারি ভিনিসিয়ুসের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বর্ণবাদ নিয়ে কড়া হুঁশিয়ারি ভিনিসিয়ুসের

ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদের হয়ে খেলা ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র প্রায়ই মাঠে প্রতিপক্ষের খেলোয়াড় ও সমর্থকদে দ্বারা বর্ণবাদের শিকার হন। এবার বর্ণবাদ বন্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছে ভিনিসিয়ুস। তিনি জানান, ফের বর্ণবাদের শিকার হলে প্রতিবাদে সতীর্থদের নিয়ে মাঠ ছেড়ে যাবেন তিনি। লা লিগার ম্যাচে অসংখ্যবার প্রতিপক্ষের সমর্থকদের বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। এই তিক্ত অভিজ্ঞতা নিয়ে বলতে গিয়ে সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়তেও দেখা গেছে রিয়াল মাদ্রিদ তারকাকে। এতে তার ফুটবল খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা কমে যাচ্ছে, মাস পাঁচেক আগে এমন কথাও বলেছেন তিনি।

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই মৌসুমে ম্যাচ চলাকালে ফের দর্শকদের বর্ণবাদী আক্রমণের শিকার হলে মাঠ ছেড়ে যাবেন তিনি ও তার সতীর্থরা। ২০২৩ সালের মে মাসে ভ্যালেন্সিয়ার বিপক্ষে রিয়ালের লিগ ম্যাচ ১০ মিনিট বন্ধ ছিল দর্শকদের একটা অংশ ভিনিসিয়ুসকে লক্ষ্য করে বর্ণবাদী আচরণ করায়। তাদের কয়েকজনকে চিহ্নিত করেন তিনি। পরে প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে ঝামেলায় জড়িয়ে লাল কার্ড দেখেন ভিনিসিয়ুস।

এরপর ভিনিসিয়ুসের পাশে দাঁড়ান অনেকেই। স্থানীয় ও আন্তর্জাতিকভাবে বর্ণবাদবিরোধী প্রচারণা শুরু হয়। ওই ঘটনায় গত জুনে ভ্যালেন্সিয়ার তিন সমর্থককে আট মাসের কারাদণ্ড দেয় স্পেনের একটি আদালত। দেশটিতে ফুটবল স্টেডিয়ামে বর্ণবাদী আক্রমণের জন্য কারাদণ্ডের শাস্তির প্রথম ঘটনা সেটি। এছাড়া বার্সেলোনা, মায়োর্কা, রিয়াল ভাইয়াদলিদ, সেভিয়া, রিয়ালের নগর প্রতিদ্ব›দ্বী অ্যাতলেটিকো মাদ্রিদের মাঠেও বিভিন্ন সময়ে বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন ভিনিসিয়ুস।

সিএনএন এ প্রকশিত সাক্ষাৎকারে ২৪ বছর বয়সি এই তারকা বলেন, আবারো এমন কিছু হলে ভিন্ন পথ বেছে নেবেন তারা। তিনি জানান, ‘ক্লাবে আমরা প্রায়ই এই বিষয়ে কথা বলি।

শুধু আমি নই, সবাই বলেছে, যদি এমনটা ঘটে তাহলে পরেরবার সবাইকে মাঠ ছাড়তে হবে, যাতে যারা আমাদের অপমান করেছে তাদের সবাই অনেক বড় শাস্তি পায়। ভ্যালেন্সিয়ায় যা ঘটেছিল, ম্যাচের পর বিষয়টি নিয়ে ভেবে সবাই বলেছিল, সঠিক কাজ হলো মাঠ ছেড়ে যাওয়া, কিন্তু যেহেতু আমরা সেখানে একটি দলের হয়ে খেলছি, আমরা জানি স্টেডিয়ামে সবাই বর্ণবাদী আচরণকারী নয় এবং স্রেফ খেলা দেখার জন্য তারা স্টেডিয়ামে এসেছিল। এমন পরিস্থিতিতে খেলা শেষ করা সব সময়ই খুব কঠিন, কিন্তু যা কিছু ঘটছে, প্রতিবারই আরো খারাপ কিছু হচ্ছে, তাই পরবর্তী সময়ে এমন কিছু হলে আমাদের মাঠ ছেড়ে যেতে হবে, যাতে যত তাড়াতাড়ি সম্ভব সবকিছু পরিবর্তন হয়’।

লা লিগা বর্ণবাদী আচরণের প্রমাণ সংগ্রহ করে এবং তা স্থানীয় বিদ্বেষমূলক অপরাধ প্রসিকিউটরদের কাছে পাঠায়। তবে প্রসিকিউটররা বিভিন্ন সময়ে অভিযোগ না গঠনের সিদ্ধান্ত নিয়েছে। লিগ কর্তৃপক্ষ তাই স্প্যানিশ সরকারকে আইন পরিবর্তন করার আহ্বান জানিয়েছে, যাতে অপরাধীদের সরাসরি শাস্তি দেয়া যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App