×

খেলা

নেইমার-এমবাপ্পের অভাব টের পেল পিএসজি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২০, ০১:০৭ পিএম

নেইমার-এমবাপ্পের অভাব টের পেল পিএসজি

শুরুতে ডি মারিয়ার গোলে এগিয়ে গিয়েও জিততে পারেনি পিএসজি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গত মৌসুমে সেমিফাইনালে আরবি লাইপজিগকে ৩-০ গোলে হারিয়েছিল পিএসজি। ফাইনালিস্টরা এবার গ্রুপ পর্বের ম্যাচে সেই লাইপজিগের বিপক্ষে এগিয়ে গিয়েও হেরেছে। জার্মান ক্লাবটি জিতেছে ২-১ গোলে। দলের জয়ে গোল দুটি করেছেন ক্রিস্টোফার এনকুনকু ও এমিল ফোর্সবার্গ। পিএসজির গোলটি অ্যাঙ্গেল ডি মারিয়ার।

লাইপজিগের বিপক্ষে ইনজুরিতে থাকায় দলের বড় দুই তারকা নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পেকে দলে পাননি পিএসজি কোচ থমাস টুখেল। এর চাপ পড়েছে পুরো ম্যাচেই। জার্মানদের কাছে ফ্রান্সের শক্তিশালী দলকে হারতে হয়েছে ২-১ গোলে। এদিন মইজে কীনের কাছ থেকে বল পেয়ে পিএসজিকে শুরুর ৬ মিনিটেই এগিয়ে দেন ডি মারিয়া। প্রথমার্ধেই সমতায় ফেরে বিরতিতে যায় লাইপজিগ। সতীর্থের পাস থেকে এ সময় গোল করেন ক্রিস্টোফার এনকুনকু। দ্বিতীয়ার্ধের নবম মিনিটে অন্য গোলটি করে লাইপজিগ। বলের লাইনে ঝাঁপিয়েও এমিল ফোর্সবার্গের স্পট কিক থামাতে পারেননি নাভাস। ডি-বক্সে প্রেসনেল কিম্পেম্বের হ্যান্ডবল ভিএআর দেখে পেনাল্টি দেন রেফারি। ৬৯তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয়ে আর সমতায় ফেরা হয়নি লিগ ওয়ান চ্যাম্পিয়নদের। ২-১ গোলে হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।

এ নিয়ে চলতি মৌসুমে তিন ম্যাচে দুই হারের স্বাদ পেল পিএসজি। প্রথম ম্যাচে তারা হেরেছিল ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। ফলে 'এইচ' গ্রুপে ৩ প্যেন্ট নিয়ে তৃতীয় অবস্থানে পিএসজি। ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানইউ। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় লাইপজিগ দ্বিতীয় স্থানে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App