×

খেলা

কানপুরে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন স্থগিত হচ্ছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৪ এএম

কানপুরে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন স্থগিত হচ্ছে

ছবি: সংগৃহীত

ভারতীয় ক্রিকেট বোর্ডের একাধিক সূত্রের খবর, এবারের পর থেকে কানপুরে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনই স্থগিত হয়ে যেতে পারে। ২০২১ সালের নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টের পর থেকে এমনিতেই এই মাঠে নেই আন্তর্জাতিক ম্যাচের আয়োজন। এমনকি ঘরোয়া প্রতিযোগিতার ম্যাচও সেখানে হয়নি বিগত তিন বছরে।

এমনকি বাংলাদেশের ম্যাচের দুদিন আগেও কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামের দু-একজন বলছিলেন, আবারো লজ্জার মুখে পড়তে হতে পারে তাদের। আর গ্যালারি নিয়েও আছে প্রশ্ন। ম্যাচ শুরুর দিনদুয়েক আগেই ভারতের উত্তর প্রদেশের পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট (পিডব্লিউডি) কানপুর স্টেডিয়ামের গ্যালারির একটি স্ট্যান্ডকে বিপজ্জনক বলে ঘোষণা দিয়েছে। গ্রিন পার্ক স্টেডিয়ামের বেলকনি ‘সি’ নিয়ে এই শঙ্কা দেখা দিয়েছে। কর্মকর্তাদের ধারণা, গ্যালারির ওই অংশে লোক সমাগম হলে পুরো জায়গাটি ধসে পড়তে পারে। 

উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনও এই মাঠ নিয়ে খুব একটা গুরুত্ব দেয়নি সাম্প্রতিক সময়গুলো। রাজ্যের ঘরের মাঠ লক্ষ্ণৌতে, ৫০ হাজার দর্শক ধারণক্ষমতার একানা ক্রিকেট স্টেডিয়াম। যেটি উত্তর প্রদেশ ও আইপিএল দল লক্ষ্ণৌ সুপারজায়ান্টের হোম গ্রাউন্ড। এমনকি বিশ্বকাপের ম্যাচও আয়োজন করা হয়েছিল এখানে। স্বাভাবিকভাবেই ৭৯ বছরের পুরাতন গ্রিন পার্ক স্টেডিয়ামের দিন পার হয় ‘পরিত্যক্ত’ স্টেডিয়াম হিসেবে। 

স্টেডিয়ামে এখন পর্যন্ত কেবল একটিই আন্তর্জাতিক টেস্ট ম্যাচ হয়েছে। সেটাও আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যেকার ম্যাচ। তবে নিয়মিত রঞ্জি ট্রফির ম্যাচ হচ্ছে সেখানে। অক্টোবরের ১ তারিখ থেকে ৫ তারিখ পর্যন্ত হবে ইরানি কাপের ম্যাচ। এছাড়া আইপিএলে লখনৌ সুপারজায়ান্টস এবং বিশ্বকাপের ম্যাচ আয়োজন করা হয়েছে এখানেই। উত্তর প্রদেশে পরবর্তী ম্যাচগুলোও তাই একানা স্টেডিয়ামের ভাগ্যে যেতে পারেই জানিয়েছে ভারতের বোর্ডের একাধিক সূত্র।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডি এ তায়েব ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত

ডি এ তায়েব ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন মুশফিক

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন মুশফিক

ছয় মাসে এলএনজিতে ভর্তুকি ৩৪ হাজার কোটি টাকা, নবায়নযোগ্য জ্বালানিতে জোর

ছয় মাসে এলএনজিতে ভর্তুকি ৩৪ হাজার কোটি টাকা, নবায়নযোগ্য জ্বালানিতে জোর

সকালে বিএনপি নেতাকে মারধর, বিকেলে আ.লীগ সমর্থকের বাড়িতে আগুন

সকালে বিএনপি নেতাকে মারধর, বিকেলে আ.লীগ সমর্থকের বাড়িতে আগুন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App