×

খেলা

মধ্যপ্রাচ্য পরিস্থিতি

আইসিসির গুরুত্বপূর্ণ সভা স্থগিত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০১:৩৮ পিএম

 আইসিসির গুরুত্বপূর্ণ সভা স্থগিত

ছবি:সংগৃহীত

আগামী ২৫ থেকে ২৭ মার্চ কাতারের দোহায় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নির্ধারিত তিন দিনের বৈঠক হওয়ার কথা ছিলো। তবে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সংস্থাটির এই গুরুত্বপূর্ণ সভা স্থগিত করা হয়েছে।

আইসিসির সূত্রের বরাতে দ্য টেলিগ্রাফ অনলাইন জানিয়েছেন, ''যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানকে ঘিরে চলমান সংঘাতের পরিস্থিতি বিবেচনায় নিয়েই বৈঠকটি আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে। তবে একই মহাদেশে আগামী মাসে নতুন তারিখ নির্ধারণ করে সভাটি আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে।''

আরো পড়ুন: নেইমারের বিরুদ্ধে মামলা করলেন সাবেক নারী বাবুর্চি

সংবাদ মাধ্যমটি আরো জানায়, ''শনিবার আইসিসির সদস্য দেশগুলোকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়েছে। ঠিক তার একদিন পরই আজ আহমেদাবাদে অনুষ্ঠিত হচ্ছে টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল, যেখানে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড।''

এই বৈঠকে আইসিসি বোর্ডের পরিচালক, বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী, কমিটির সদস্য এবং সংস্থাটির শীর্ষ কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা ছিল। বৈঠকে বিশ্ব ক্রিকেটের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা ছিল।

আরো পড়ুন: ঢাকায় পৌঁছেছেন পাক কোচরা, কাল আসছেন আফ্রিদি-সামাদরা

উল্লেখ্য, ফেব্রুয়ারিতে এক বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছিলো, ''কাতারে ক্রিকেটের দ্রুত উন্নয়নের কারণে দোহাকে এই বৈঠকের ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে। কাতার ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং দেশটির অলিম্পিক কমিটির সহযোগিতায় সেখানে ক্রিকেটের প্রসার দ্রুত বাড়ছে বলেও জানানো হয়েছিল।''

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মধ্যরাতে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ১৪

মধ্যরাতে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ১৪

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১২

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১২

ককটেল-বোমা তৈরির উপকরণ জব্দ, সাভারে ভবন ঘিরে রেখেছে সিটিটিসি

ককটেল-বোমা তৈরির উপকরণ জব্দ, সাভারে ভবন ঘিরে রেখেছে সিটিটিসি

সৌরবিদ্যুতে চলছে পুরো কারখানা

সৌরবিদ্যুতে চলছে পুরো কারখানা জাতীয় পরিবেশ পদক পেল নীলফামারীর প্রতিষ্ঠান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App