×

খেলা

চূড়ান্ত প্রিমিয়ার লিগের ১২ দল, দলবদলের তারিখ ঘোষণা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১০:৪৩ এএম

চূড়ান্ত প্রিমিয়ার লিগের ১২ দল, দলবদলের তারিখ ঘোষণা

আগামী ১৮ ও ১৯ এপ্রিল হবে ডিপিএলের প্লেয়ারদের দল বদল। ছবি- সংগৃহীত

দীর্ঘ টালবাহানা আর নাটকীয়তার অবসান ঘটিয়ে অবশেষে আলোর মুখ দেখছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় বিসিবি এক বিজ্ঞপ্তির মাধ্যমে লিগের আসন্ন মৌসুমের জন্য চূড়ান্ত ১২টি দলের নাম এবং দলবদলের সময়সূচি প্রকাশ করেছে। আগামী শনিবার ও রোববার মিরপুর শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সিসিডিএম কার্যালয়ে অনুষ্ঠিত হবে এই দলবদল কার্যক্রম। প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্রিকেটাররা তাদের পছন্দের ক্লাবে নাম লেখাতে পারবেন।

এবারের আসরে লড়াই করবে মোট ১২টি ক্লাব। দলগুলো হলো- আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, গাজী গ্রুপ ক্রিকেটার্স, লিজেন্ডস অব রূপগঞ্জ, গুলশান ক্রিকেট ক্লাব, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, বসুন্ধরা স্ট্রাইকার্স (সাবেক ধানমন্ডি স্পোর্টস ক্লাব), রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, সিটি ক্লাব ও ঢাকা লেপার্ডস।

বিসিবির গত নির্বাচনে কারসাজি ও অনিয়মের অভিযোগ তুলে দেশের ৪৮টি ক্লাব ক্রিকেটীয় কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছিল। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন তৎকালীন বোর্ডকে ‘অবৈধ’ দাবি করে আবাহনী-মোহামেডানের মতো শীর্ষ ক্লাবগুলো লিগ খেলতে অস্বীকৃতি জানায়। এর ফলে থমকে গিয়েছিল প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগসহ প্রিমিয়ার লিগের কার্যক্রম। ক্রিকেটারদের রুটিরুজির প্রধান এই উৎস বন্ধ হয়ে যাওয়ায় গভীর সংকটে পড়েছিল দেশের ক্রিকেট।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জাতীয় ক্রীড়া পরিষদ একটি বিশেষ কমিটি গঠন করে। ওই কমিটির প্রতিবেদনের ভিত্তিতে আমিনুল ইসলামের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে তামিম ইকবালের নেতৃত্বে নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়। তামিমের নেতৃত্বাধীন এই কমিটি দায়িত্ব নেয়ার পরই ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করে অচলাবস্থা নিরসন করেন, যার ফলে প্রিমিয়ার লিগ আবারও মাঠে গড়াচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App