×

খেলা

প্রতিপক্ষের চুল টেনে লাল কার্ড দেখলেন আর্জেন্টাইন তারকা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০২:৪৭ পিএম

প্রতিপক্ষের চুল টেনে লাল কার্ড দেখলেন আর্জেন্টাইন তারকা

প্রতিপক্ষের চুল টেনে লাল কার্ড দেখেছেন লিসান্দ্রো। ছবি: সংগৃহীত

ওল্ড ট্র্যাফোর্ডে লিডস ইউনাইটেডের কাছে ২-১ গোলে হারের তিক্ত রাতে বড়সড় বিতর্কের জন্ম দিয়েছে ম্যানচেষ্টার ইউনাইটেডের লিসান্দ্রো মার্তিনেজের লাল কার্ড। প্রতিপক্ষ স্ট্রাইকার ডোমিনিক কালভার্ট-লুইনের চুল টানার অভিযোগে সরাসরি মাঠ ছাড়তে হয় ম্যানচেস্টার ইউনাইটেডের এই আর্জেন্টাইন ডিফেন্ডারকে। রেফারি পল টিয়ের্নির এই সিদ্ধান্তকে ‘ফুটবল ইতিহাসের অন্যতম বাজে সিদ্ধান্ত’ বলে আখ্যা দিয়ে ক্ষোভ ঝেড়েছেন ইউনাইটেড কোচ মাইকেল ক্যারিক।

ম্যাচের প্রথমার্ধে যখন নোয়াহ ওকাফোরের জোড়া গোলে ইউনাইটেড ২-০ ব্যবধানে পিছিয়ে, তখন কালভার্ট-লুইনের সঙ্গে বল দখলের লড়াইয়ে জড়ান মার্তিনেজ। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) পরামর্শে পিচসাইড মনিটরে ঘটনাটি দেখে মার্তিনেজকে লাল কার্ড দেখান রেফারি। তবে রিপ্লেতে দেখা যায়, লুইনকে বাধা দেয়ার আগে মার্তিনেজ নিজেই মুখে আঘাত পেয়েছিলেন। ম্যাচ শেষে ক্ষুব্ধ ক্যারিক বলেন, লুইন হাত দিয়ে মার্তিনেজের মুখে আঘাত করার পরও উল্টো মার্তিনেজকে সাজা দেয়াটা অবিশ্বাস্য। এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্লাব আপিল করতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

এদিকে ভুক্তভোগী স্ট্রাইকার কালভার্ট-লুইন জানিয়েছেন, চুল টানার বিষয়টি তিনি অনুভব করায় রেফারিকে জানিয়েছিলেন, তবে মার্তিনেজের প্রতি তার কোনো ব্যক্তিগত ক্ষোভ নেই। চোট কাটিয়ে ফেরার পর এটিই ছিল মার্তিনেজের প্রথম শুরুর একাদশে থাকা ম্যাচ। সরাসরি লাল কার্ড পাওয়ায় এখন তিন ম্যাচের নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছেন তিনি।

হ্যারি ম্যাগুয়েরের পর টানা দুই ম্যাচে রক্ষণভাগের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় লাল কার্ড দেখায় বেশ বিপাকেই পড়ল রেড ডেভিলরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক ছাত্রলীগ নেতা স্বপন গ্রেপ্তার

সাবেক ছাত্রলীগ নেতা স্বপন গ্রেপ্তার

বার কাউন্সিল নির্বাচনে অংশ নেবেন শিশির মনির

বার কাউন্সিল নির্বাচনে অংশ নেবেন শিশির মনির

আরব দেশগুলোর কাছে ক্ষতিপূরণ চেয়েছে ইরান

আরব দেশগুলোর কাছে ক্ষতিপূরণ চেয়েছে ইরান

অবৈধ বালু উত্তোলনের সময় শ্রমিকের মৃত্যু

অবৈধ বালু উত্তোলনের সময় শ্রমিকের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App