×

খেলা

বিসিবির আজকের সভায় যেসব সিদ্ধান্ত হলো

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৮:৪৮ পিএম

বিসিবির আজকের সভায় যেসব সিদ্ধান্ত হলো

ছবি- সংগৃহীত

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পর তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির প্রধান কাজ আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা। আজ বুধবার (৬ মে) মিরপুর বিসিবি কার্যালয়ে অ্যাডহক কমিটির চতুর্থ সভা অনুষ্ঠিত হয়। সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিসিবি গঠনতন্ত্রের ১২.৭ অনুচ্ছেদ অনুযায়ী, তিনটি ক্যাটাগরিতে ১৯২ জন কাউন্সিলরের নাম আহ্বান করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সংস্থা, ক্লাব ও সংগঠনগুলোর তালিকা চূড়ান্ত করা হয়েছে। কাউন্সিলর মনোনয়নের জন্য এসব সংস্থাকে দ্রুত চিঠি পাঠাবে বিসিবি। মনোনয়নের নাম জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৬ মে ২০২৬।

সারাদেশের ৬৪টি জেলা কোচের পদের জন্য নতুন করে মূল্যায়ন প্রক্রিয়া শুরু হচ্ছে। বর্তমান কোচদের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবেদনকারীদের তাত্ত্বিক ও ব্যবহারিক উভয় পরীক্ষায় অংশ নিতে হবে। প্রার্থীদের মূল্যায়নের জন্য একটি বিশেষ কমিটিও গঠন করেছে বোর্ড।

ম্যাচ রেফারি ও আম্পায়ারদের চাকরির মেয়াদ আরও তিন মাস বাড়ানো হয়েছে। গত ৩০ এপ্রিল ২০২৬ তারিখে তাদের চুক্তির মেয়াদ শেষ হয়েছিল। বোর্ড এই বর্ধিত মেয়াদের অনুমোদন দিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী

দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী

মুক্তিযুদ্ধকে খাটো করতে জুলাইকে ব্যবহারকারীরা ‘ধান্ধাবাজ’: আসিফ নজরুল

মুক্তিযুদ্ধকে খাটো করতে জুলাইকে ব্যবহারকারীরা ‘ধান্ধাবাজ’: আসিফ নজরুল

৮ বোর্ডে এইচএসসি পরীক্ষা শেষ, ৯ নভেম্বরের মধ্যে ফল প্রকাশ

৮ বোর্ডে এইচএসসি পরীক্ষা শেষ, ৯ নভেম্বরের মধ্যে ফল প্রকাশ

জ্বালানি তেল আমদানি বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ স্থগিতের দাবি জামায়াতের

জ্বালানি তেল আমদানি বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ স্থগিতের দাবি জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App