×

খেলা

সাদিও মানেকে নিয়ে সেনেগালের বিশ্বকাপ দল ঘোষণা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৮:২৪ পিএম

সাদিও মানেকে নিয়ে সেনেগালের বিশ্বকাপ দল ঘোষণা

সাদিও মানে। ছবি- সংগৃহীত

কাতার বিশ্বকাপের চোটের স্মৃতি ভুলে অবশেষে বিশ্বমঞ্চে ফিরছেন সেনেগালের পোস্টার বয় সাদিও মানে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য মানেকে অন্তর্ভুক্ত করে ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন সেনেগালের প্রধান কোচ পাপে থিয়াও।

ফিফার নিয়ম অনুযায়ী চূড়ান্ত স্কোয়াড হতে হবে ২৬ জনের, তাই আগামী ২ জুনের ডেডলাইনের আগেই স্কোয়াড থেকে দুজনকে বাদ দিয়ে চূড়ান্ত দল ঘোষণা করবে সেনেগাল ফুটবল অ্যাসোসিয়েশন। এর আগে ২০২২ কাতার বিশ্বকাপের দলেও ডাক পেয়েছিলেন সাবেক লিভারপুল ও বায়ার্ন মিউনিখ তারকা মানে।

কিন্তু আসর শুরুর আগমুহূর্তে হাঁটুতে মারাত্মক চোট পেয়ে পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে যান তিনি। বর্তমানে সৌদি প্রো লিগের দল আল-নাসরে খেলা ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের জন্য এবারের বিশ্বকাপটি তাই বিশেষ কিছু।

দল ঘোষণার পর স্বাভাবিকভাবেই আলোচনায় উঠে এসেছে গত জানুয়ারি মাসের আফ্রিকা কাপ অব নেশনস (আফকন) ফাইনালের সেই বিতর্কিত অধ্যায়। মরক্কোর বিপক্ষে সেই ফাইনালের যোগ করা সময়ে পেনাল্টি দেওয়ার পর ক্ষোভে মাঠ ছেড়েছিলেন সেনেগালের খেলোয়াড়রা।

তবে মাঠে একাই দাঁড়িয়ে ছিলেন সাদিও মানে। তার অনুরোধেই সতীর্থরা আবার মাঠে ফেরেন এবং অতিরিক্ত সময়ে পাপে গুয়ের গোলে সেনেগাল জয় পেলেও, মাঠ বর্জনের সেই বিতর্কের জেরে পরবর্তীতে মরক্কোকেই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ঘোষণা করে আফ্রিকান ফুটবল কনফেডারেশন।এবারের বিশ্বকাপে আক্রমণভাগে মানের সঙ্গী হিসেবে থাকছেন বায়ার্ন মিউনিখের নিকোলাস জ্যাকসন, এভারটনের ইলিমান এনদিয়ায়ে এবং ক্রিস্টাল প্যালেসের উইঙ্গার ইসমাইলা সার।

মধ্যমাঠে রক্ষণ সামলানোর মূল দায়িত্বে থাকবেন এভারটনের অভিজ্ঞ মিডফিল্ডার ইদ্রিসা গুয়ে, সান্ডারল্যান্ডের হাবিব দিয়ারা এবং টটেনহ্যাম হটস্পারের পাপে মাতার সার।

এবারের বর্ধিত ৪৮ দলের বিশ্বকাপ মাঠে গড়াবে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত।   সেনেগাল ১৬ জুন নিউজার্সিতে শক্তিশালী ফ্রান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর ২২ জুন নরওয়ে এবং ২৬ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইরাকের মুখোমুখি হবে তারা।

সেনেগালের ২৮ সদস্যের প্রাথমিক দল:

গোলকিপার: এদুয়ার মেন্ডি (আল-আহলি), ইয়েভান দিউফ (নিস), মোরি দিয়াও (লা হাভ্রে)।

রক্ষণভাগ: ক্রেপিন দিয়াত্তা (মোনাকো), অ্যান্টোইন মেন্ডি (নিস), আবদুলায়ে সেক (ম্যাকাবি হাইফা), কালিদু কুলিবালি (আল-হিলাল), ইলাই কামারা (আন্ডারলেখট), মুসা নিয়াকহাতে (লিওঁ), মামাদু সার (চেলসি), এল-হাজি মালিক দিউফ (ওয়েস্ট হ্যাম ইউনাইটেড), মুস্তফা এমবো (প্যারিস এফসি), ইসমাইল জ্যাকবস (গালাতাসারে)।

মধ্যমাঠ: ইদ্রিসা গুয়ে (এভারটন), হাবিব দিয়ারা (সান্ডারল্যান্ড), পাপে মাতার সার (টটেনহ্যাম), পাপে গুয়ে (ভিয়ারিয়াল), লামিন কামারা (মোনাকো), পাথে সিস (রায়ো ভায়েকানো), বারা এনদিয়ায়ে (বায়ার্ন মিউনিখ)।

আক্রমণভাগ: সাদিও মানে (আল-নাসর), বাম্বা ডিয়েং (লরিয়েন্ট), ইলিমান এনদিয়ায়ে (এভারটন), নিকোলাস জ্যাকসন (বায়ার্ন মিউনিখ), আসানে দিয়াও (কোমো), ইব্রাহিম এমবায়ে (প্যারিস সেন্ট জার্মেই), শেরিফ এনদিয়ায়ে (সামসুনস্পর), ইসমাইলা সার (ক্রিস্টাল প্যালেস)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইবোলা আতঙ্কে ভারত-আফ্রিকান ইউনিয়ন শীর্ষ সম্মেলন স্থগিত

ইবোলা আতঙ্কে ভারত-আফ্রিকান ইউনিয়ন শীর্ষ সম্মেলন স্থগিত

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাতের সময়সূচি প্রকাশ

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাতের সময়সূচি প্রকাশ

দুর্ঘটনায় ২২৮ প্রাণহানির ১৭ বছর পর দোষী সাব্যস্ত এয়ার ফ্রান্স ও এয়ারবাস

দুর্ঘটনায় ২২৮ প্রাণহানির ১৭ বছর পর দোষী সাব্যস্ত এয়ার ফ্রান্স ও এয়ারবাস

ছাত্রীর আত্মহত্যার ঘটনায় বিক্ষোভ, স্কুলের চেয়ারম্যানকে মারধর

ছাত্রীর আত্মহত্যার ঘটনায় বিক্ষোভ, স্কুলের চেয়ারম্যানকে মারধর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App