×

খেলা

মাত্র ২১ বছর বয়সে নাইজেরীয় ফুটবলারের রহস্যজনক মৃত্যু

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৬, ০৬:২৫ পিএম

মাত্র ২১ বছর বয়সে নাইজেরীয় ফুটবলারের রহস্যজনক মৃত্যু

ভিক্টর উদোহ। ছবি: সংগৃহীত

নাইজেরিয়ার তরুণ ফুটবলার ভিক্টর উদোহ মাত্র ২১ বছর বয়সে মারা গেছেন। নাইজেরিয়ার রাজধানী আবুজায় এই ফরোয়ার্ডকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তার মৃত্যুর কারণ এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে একে ‘সন্দেহজনক পরিস্থিতি’ হিসেবে উল্লেখ করছে স্থানীয় পুলিশ। ইংলিশ ক্লাব সাউথ্যাম্পটন ও বেলজিয়ান ক্লাব রয়্যাল অ্যান্টওয়ার্প তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে বলে জানিয়েছে বিবিসি।

বেলজিয়ামের সংবাদমাধ্যম ‘নিউজব্লাড’ প্রথম এই তরুণ উইঙ্গারের মৃত্যুর খবরটি সামনে আনে। তার এই আকস্মিক ও মর্মান্তিক প্রয়াণে ফুটবল অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

ভিক্টর উদোহর সাবেক ক্লাব সাউথ্যাম্পটন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছে,‘মাত্র ২১ বছর বয়সে আমাদের সাবেক খেলোয়াড় ভিক্টর উদোহর মর্মান্তিক মৃত্যুতে আমরা ভেঙে পড়েছি। এই কঠিন সময়ে তার পরিবার ও স্বজনদের প্রতি আমাদের গভীর সমবেদনা।’ শোক প্রকাশ করেছে রয়্যাল অ্যান্টওয়ার্পও। তারা জানায়, ভিক্টরের মৃত্যুর খবর গভীর বেদনার। এই কঠিন সময়ে তার প্রিয়জনেরা শক্ত থাকুক, এটাই কামনা।

উদোহর ক্যারিয়ারের শুরুটা ছিল দারুণ সম্ভাবনাময়। ২০২৩ সালে রয়্যাল অ্যান্টওয়ার্পের একাডেমিতে যোগ দেন তিনি। ক্লাবটির অনূর্ধ্ব-২৩ দল ‘ইয়ং রেডস’-এর হয়ে ২৭ ম্যাচে ১২ গোল করার পর মূল দলেও অভিষেক হয় তার। সেখানে তিনি ২৮টি ম্যাচ খেলেন।

এরপর ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ইংলিশ ক্লাব সাউথ্যাম্পটনের একাডেমিতে যোগ দেন এই নাইজেরীয় তারকা। সেখানে ছয় মাস থাকাকালীন প্রিমিয়ার লিগ টু-তে অনূর্ধ্ব-২১ দলের হয়ে আটটি ম্যাচ খেলেছিলেন তিনি। সাউথ্যাম্পটন ছাড়ার পর গত সেপ্টেম্বর মাসে চেক প্রজাতন্ত্রের দ্বিতীয় বিভাগের ক্লাব ‘চেস্কে বুদেয়োভিসে’তে যোগ দিয়েছিলেন উদোহ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App