×

খেলা

ভুলের খেসারত দিল আর্সেনাল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২১, ০৯:০২ এএম

ভুলের খেসারত দিল আর্সেনাল

বুকায়ো সাকার সঙ্গে বল দখলের লড়াইয়ে এভারটনের আন্দ্রে গোমেজ

নিজেদের ভুলে এভারটনের বিপক্ষে হারল আর্সেনাল। শুরু থেকে খেলা জমে উঠলেও শেষ মুহূর্তে আত্মঘাতী গোলে পরাস্ত হলো গানার্সরা। গোলরক্ষক বার্ন্ড লেনোই সেই গোলের খলনায়ক। এ নিয়ে সর্বশেষ পাঁচ ম্যাচের মধ্য চারটিতেই জয় নেই মাইকেল আর্টেটার শিষ্যদের। গানার্সরা এক জয়ের বিপরীতে চারটি ম্যাচেই ড্র করেছে।

এমিরেটস স্টেডিয়ামে শুরু থেকেই এভারটনকে চেপে ধরেছিল আর্সেনাল। তবে ভাগ্য সহায় ছিল না এদিন। এভারটনের গোলরক্ষক তাদের তিনটি শট ফিরিয়ে দেয়। জবাবে এভারটবও বেশ কয়েকটি আক্রমণ করেছে প্রতিপক্ষের জালে। কিন্তু তারাও সফল হয়নি। জিততে হয়েছে প্রতিপক্ষের ভুলে হওয়া গোলে। গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচের ১৪ মিনিট বাকি থাকতে সেই গোলটি হজম করে স্বাগতিক দল। এ হারের ফলে ৩৩ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে আর্টেটার দল। এক ম্যাচ কম খেলেও ৫২ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে কার্লো আনচেলত্তির এভারটন। অথচ মৌসুম শুরুর দিকে দারুণ পারফরম্যান্স দেখাচ্ছিল তার শিষ্যরা। সুচারূপে খেলতে পারলে আজ চ্যাম্পিয়ন্স লিগের জায়গা নিয়ে লড়াইয়ে থাকতে পারতো তারা। জেতার সম্ভাবনা থাকতো লিগ শিরোপাও।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App