×

সিলেট

জৈন্তাপুর

সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, নারী-পুরুষ-শিশুসহ আটক ১৪

Icon

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৭:২৫ পিএম

সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, নারী-পুরুষ-শিশুসহ আটক ১৪

ছবি: সংগৃহীত

সিলেটের জৈন্তাপুরে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে নারী, পুরুষ ও শিশুসহ ১৪ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মানবপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক পাচারকারী দালালকেও আটক করা হয়েছে।

জানা যায়, শনিবার দিবাগত রাতে ভারত-বাংলাদেশ সীমান্তের ১২৮৭ নম্বর পিলার এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন তাঁরা। পরে পাচারকারীদের সহায়তায় জৈন্তাপুর সদর এলাকার ভূমি অফিসের বিপরীতে আব্দুল করিম মিয়ার তিনতলা ভবনের একটি কক্ষে তাদের গোপনে রাখা হয়।

এদিকে আজ রোববার দুপুর ১২টার দিকে বিষয়টি স্থানীয়দের নজরে এলে মানবপাচার চক্রের অন্যতম হোতা মো. হানিফ মিয়া ভবনের তৃতীয় তলা থেকে শাড়ি বেয়ে নিচে নেমে পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাঁকে আটক করা হয়। খবর পেয়ে দুপুর ১২টা ৩০ মিনিটে জৈন্তাপুর মডেল থানার উপপরিদর্শক লিটন চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ ও নারী পুলিশ সদস্যরা ঘটনাস্থল ঘেরাও করেন।

দুপুর থেকে শুরু হওয়া অভিযানে ভবনের নিচতলার একটি ইউনিট থেকে ৯ নারী, ৩ পুরুষ ও ২ বছর বয়সী এক শিশুকে উদ্ধার করা হয়। এ ছাড়া মানবপাচারের অভিযোগে আটক করা হয় মো. হানিফ মিয়াকে। তিনি উপজেলার ডিবির হাওড় এলাকার ছায়েদ আলীর ছেলে বলে জানা গেছে।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, অবৈধ অনুপ্রবেশ ও মানবপাচারের ঘটনায় আটক হওয়াদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় হানিফের সাথে চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও আটকে কাজ করছে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মানিকগঞ্জে স্কুলশিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

মানিকগঞ্জে স্কুলশিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিলারদের সাফল্যই র‍্যানকনের সাফল্য, উমরাহ-মোটরবাইকে সম্মাননা

ডিলারদের সাফল্যই র‍্যানকনের সাফল্য, উমরাহ-মোটরবাইকে সম্মাননা

টাকার বিনিময়ে মানুষ ধরে আনে ‘ক্যাচিং পার্টি’

টাকার বিনিময়ে মানুষ ধরে আনে ‘ক্যাচিং পার্টি’

নবম পে স্কেলের অনিশ্চয়তা কাটেনি

নবম পে স্কেলের অনিশ্চয়তা কাটেনি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App