×

সিলেট

স্বামী-স্ত্রীসহ একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

Icon

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০১:১৮ পিএম

স্বামী-স্ত্রীসহ একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

নগরীর রায়নগর মিতালি আবাসিক এলাকায় স্থানীয়দের ভিড়। ছবি: সংগৃহীত

সিলেট মহানগরের রায়নগর আবাসিক এলাকায় বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে নগরীর রায়নগর মিতালি আবাসিক এলাকার ১১১ নম্বর বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: বরিশালে আদালতের সামনে বোমা বিস্ফোরণ

তিনি বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। বিস্তারিত পরে জানানো হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিতালি আবাসিক এলাকার ১১১ নম্বর বাসার বাসিন্দা হাজী আব্দুস সত্তার মিয়া। তিনি এলাকায় মুরুব্বি হিসেবে পরিচিত। নিহতদের মধ্যে রয়েছেন সাত্তার মিয়া, তার স্ত্রী ও তাদের গৃহপরিচারিকা।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মঈনুল জাকির বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে এ ধরনের একটি খবর শুনেছি। পুলিশ ঘটনাস্থলে গেছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টানা পতনের পর হঠাৎ বাড়ল স্বর্ণের দাম

টানা পতনের পর হঠাৎ বাড়ল স্বর্ণের দাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপি, আলোচনায় থাকছে যেসব ইস্যু

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপি, আলোচনায় থাকছে যেসব ইস্যু

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নির্ধারিত সময়ে নিতে বাধা নেই

আপিল বিভাগ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নির্ধারিত সময়ে নিতে বাধা নেই

‘জজ সাহেব, এখানে একদিন হাসিনারও বিচার হবে’

‘জজ সাহেব, এখানে একদিন হাসিনারও বিচার হবে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App