×

সারাদেশ

বরিশালে আদালতের সামনে বোমা বিস্ফোরণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০১:০৪ পিএম

বরিশালে আদালতের সামনে বোমা বিস্ফোরণ

ছবি : সংগৃহীত

বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে বোমা বিস্ফোরণের ঘটনায় আইনজীবী, বিচারক ও আদালত প্রাঙ্গণে থাকা মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে আদালতের ১০ তলা ভবনের প্রধান ফটকের ঠিক ভেতরে বিকট শব্দে একটি বোমার বিস্ফোরণ ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের শব্দে আদালত প্রাঙ্গণে থাকা লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: সাভারে ঘিরে ফেলা সেই বাড়িতে যা পেল আইনশৃঙ্খলা বাহিনী

সিএমএম আদালতের প্রশাসনিক কর্মকর্তা কামরুল ইসলাম জানান, পুলিশ কমিশনারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিস্ফোরণের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে আদালতের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে পুলিশকে সহায়তা করা হচ্ছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন ইসলাম বলেন, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন। বিস্ফোরিত বোমার নমুনা সংগ্রহ করা হয়েছে।

ঘটনার পর আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টয়লেটে যাওয়ার কথা বলে পালালেন ‘পিচ্চি’ রাজা

টয়লেটে যাওয়ার কথা বলে পালালেন ‘পিচ্চি’ রাজা

সড়কে আবারও শুরু টোকেন চাঁদাবাজি

সড়কে আবারও শুরু টোকেন চাঁদাবাজি

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয় : ফজলুর রহমান

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয় : ফজলুর রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App