×

সিলেট

শাহজালালের মাজারের দান বাক্সে মিলল ৯০ লাখ ও ১৫ দেশের মুদ্রা

Icon

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পিএম

শাহজালালের মাজারের দান বাক্সে মিলল ৯০ লাখ ও ১৫ দেশের মুদ্রা

ছবি: সংগৃহীত

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের সিলগালা করা দান বাক্স ও ডেক খুলে নগদ প্রায় ৮৯ লাখ টাকাসহ বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও ১৫টি দেশের মুদ্রা পাওয়া গেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) মাজারের ৩টি ডেক ও ৫টি সিলগালাকৃত দান বাক্স খুলে গণনার কাজ সম্পন্ন করা হয়।

​গণনা শেষে প্রাপ্ত চূড়ান্ত হিসাব অনুযায়ী, দান বাক্সগুলো থেকে মোট ৮৮ লাখ ৯২ হাজার ৯৬১ টাকা নগদ অর্থ পাওয়া গেছে। নগদ অর্থের পাশাপাশি বাক্সগুলোতে ১ ভরি ৯ আনা ২ রতি পরিমাণ স্বর্ণ পাওয়া যায়।

​দেশি মুদ্রার পাশাপাশি দেশ-বিদেশের বিপুল সংখ্যক ভক্ত ও দর্শনার্থীদের দান করা ১৫টি ভিন্ন দেশের ব্যবসায়ী ও ভ্রমণ মুদ্রাও উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত বৈদেশিক মুদ্রার তালিকায় রয়েছে ইংল্যান্ডের ৫ পাউন্ড, ভারতের ৩ হাজার ৯৯৪ রুপি, থাইল্যান্ডের ৫ বাত, সৌদি আরবের ৯৯ রিয়াল ২৫ পয়সা, মালয়েশিয়ার ২৯ রিঙ্গিত, আমেরিকার ৮ ডলার ২ সেন্ট, ওমানের ৯০৩ বায়সা।

এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের ৫৭ দিরহাম ২৫ সেন্ট, ইরাকের ১ দিনার, কাতারের ২১ রিয়াল ৫০ পয়সা, ৩০ ইউরো ১০ সেন্ট, বাহরাইনের ০.০২৫ পয়সা, পাপুয়া নিউ গিনির ৫০ কিনা, চীনের ১৫ ইউয়ান এবং ইন্দোনেশিয়ার ৫,০০০ রুপিয়া।

​গণনা শেষে সংগৃহীত সব অর্থ, স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা যথাযথ প্রক্রিয়ায় ব্যাংকে জমা করার পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আমি বাঁচব কীভাবে, আমার তো একটাই ছেলে’

ছেলেকে হারিয়ে কুবি শিক্ষকের আহাজারি ‘আমি বাঁচব কীভাবে, আমার তো একটাই ছেলে’

অপ্রতিম হত্যা প্রসঙ্গে জামায়াত আমির  ‘আমাদের সন্তানদের নিরাপত্তা চাই’

অপ্রতিম হত্যা প্রসঙ্গে জামায়াত আমির ‘আমাদের সন্তানদের নিরাপত্তা চাই’

পুলিশের উচ্চপর্যায়ের ৪ কর্মকর্তাকে বদলি

পুলিশের উচ্চপর্যায়ের ৪ কর্মকর্তাকে বদলি

শাহজালালের মাজারের দান বাক্সে মিলল ৯০ লাখ ও ১৫ দেশের মুদ্রা

শাহজালালের মাজারের দান বাক্সে মিলল ৯০ লাখ ও ১৫ দেশের মুদ্রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App