×

সিলেট

সিলেটে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ৬২৯

Icon

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ পিএম

সিলেটে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ৬২৯

প্রতীকী ছবি

সিলেটে হাম পরিস্থিতির উদ্বেগ কাটছে না। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে নতুন করে ১৮১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে বিভাগে হাম ও সন্দেহজনক হাম মিলিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৬ জনে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬২৯ জন সন্দেহজনক হাম রোগী।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের ২৫ সেপ্টেম্বরের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি। তবে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগে ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১ হাজার ৫৩ জন।

নিশ্চিত আক্রান্তদের মধ্যে সিলেটে ৩৮৫ জন, হবিগঞ্জে ১৫৩, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জন। হবিগঞ্জের আক্রান্তদের মধ্যে দুজন রুবেলা রোগী।

এদেকে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী হিসেবে নতুন করে ১৮১ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬৫ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫৯ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ছয়জন, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৪ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩০ জন এবং ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ভর্তি হয়েছেন।

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৬২৯ জন সন্দেহজনক হাম রোগীর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সর্বোচ্চ ২৭৫ জন এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৮০ জন রয়েছেন। এ ছাড়া সিলেটের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারের হাসপাতালগুলোতেও উল্লেখযোগ্যসংখ্যক রোগী চিকিৎসাধীন রয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষে ৩ জন নিহত

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষে ৩ জন নিহত

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১০৮৪

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১০৮৪

শিশুর আঙুল কেটে ফেলার অভিযোগে কনস্টেবল ও তাঁর স্ত্রী গ্রেপ্তার

শিশুর আঙুল কেটে ফেলার অভিযোগে কনস্টেবল ও তাঁর স্ত্রী গ্রেপ্তার

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৫

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App