×

সিলেট

সিলেট

রাতভর অভিযান, মাদক-জুয়া-ছিনতাইয়ে জড়িত ৪৪ জনের দণ্ড

Icon

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পিএম

রাতভর অভিযান, মাদক-জুয়া-ছিনতাইয়ে জড়িত ৪৪ জনের দণ্ড

ছবি: সংগৃহীত

সিলেট নগরীতে রাতভর মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকসেবী, অনলাইন জুয়াড়ি ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ৪৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টা থেকে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ১টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন সিলেট জেলা প্রশাসনের তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভির হোসেন সজিব শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মহানগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে মাদকসেবন, অনলাইন জুয়া, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে মোট ৪৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনকে অর্থদণ্ডও করা হয়।

অভিযানে অপরাধের ধরন অনুযায়ী তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। দণ্ডপ্রাপ্তদের মধ্যে কয়েকজনকে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযান পরিচালনায় সিলেট মহানগর পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভির হোসেন সজিব বলেন, জনস্বার্থে মাদক, অনলাইন জুয়া ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। প্রশাসন ও পুলিশের সমন্বিত অভিযানের মাধ্যমে নগরীতে মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষে ৩ জন নিহত

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষে ৩ জন নিহত

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১০৮৪

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১০৮৪

শিশুর আঙুল কেটে ফেলার অভিযোগে কনস্টেবল ও তাঁর স্ত্রী গ্রেপ্তার

শিশুর আঙুল কেটে ফেলার অভিযোগে কনস্টেবল ও তাঁর স্ত্রী গ্রেপ্তার

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৫

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App