×

সিলেট

সিলেট বিভাগে একদিনে ২৫ জনের হাম শনাক্ত, ১ জনের মৃত্যু

Icon

জাকারিয়া হোসেন জোসেফ, সিলেট

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১২:০৭ পিএম

সিলেট বিভাগে একদিনে ২৫ জনের হাম শনাক্ত, ১ জনের মৃত্যু

ছবি: ভোরের কাগজ

সিলেট বিভাগে হাম রোগের সংক্রমণ উদ্বেগজনক অবস্থায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ২৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হাম সন্দেহে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৪০ জন। এ ছাড়া হাম সন্দেহে আরও এক শিশুর মৃত্যুর তথ্য উঠে এসেছে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে।

রোববার (২৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত দৈনিক পরিস্থিতি প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ নভেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৬০ জনে। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৮৪৬ জন, হবিগঞ্জে ৩০৪ জন, মৌলভীবাজারে ২৭২ জন এবং সুনামগঞ্জে ৫৩৮ জনের হাম শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হওয়া ২৫ জনের মধ্যে সিলেটে ১১ জন, হবিগঞ্জে ৩ জন, মৌলভীবাজারে ৭ জন এবং সুনামগঞ্জে ৪ জন রয়েছেন। এদিকে, একই সময়ে হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হওয়া ১৪০ জনের মধ্যে সিলেটে ৯৯ জন, হবিগঞ্জে ৩০ জন, মৌলভীবাজারে ৭ জন এবং সুনামগঞ্জে ৪ জন রয়েছেন।

হাসপাতালভিত্তিক তথ্য অনুযায়ী, সরকারি হাসপাতালগুলোতে নতুন করে ১০৮ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন ৪০৯ জন। অন্যদিকে, বেসরকারি হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ২ জন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৬৬ জন। সব মিলিয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪৭৫ জন।

প্রতিবেদনে মৃত্যুর তথ্যেও উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৩৭ জন। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে ২২৭ জন এবং নিশ্চিত হাম রোগে ১০ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া ২৯ নভেম্বরের প্রতিবেদনে ২৮ নভেম্বর হাম সন্দেহে দুই মাস বয়সী এক শিশুর মৃত্যুর তথ্য উল্লেখ করা হয়েছে। শিশুটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। তার বাড়ি মৌলভীবাজারের রাজনগর উপজেলায়।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ এই পরিসংখ্যান বলছে, সিলেট বিভাগের চার জেলাতেই হাম সংক্রমণ অব্যাহত রয়েছে। নতুন শনাক্ত, হাসপাতালে রোগী ভর্তি এবং মৃত্যুর সংখ্যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুবদল নেতাকে কুপিয়ে জখম করল যুবলীগের নেতাকর্মীরা

যুবদল নেতাকে কুপিয়ে জখম করল যুবলীগের নেতাকর্মীরা

সিলেট বিভাগে একদিনে ২৫ জনের হাম শনাক্ত, ১ জনের মৃত্যু

সিলেট বিভাগে একদিনে ২৫ জনের হাম শনাক্ত, ১ জনের মৃত্যু

তেঁতুলিয়ায় কুয়াশা ও শীতল বাতাসে বেড়েছে শীতের তীব্রতা

সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি তেঁতুলিয়ায় কুয়াশা ও শীতল বাতাসে বেড়েছে শীতের তীব্রতা

নগ্নতা একটি চরিত্রকে জীবন্ত করে তোলে : মনিকা বেলুচ্চি

নগ্নতা একটি চরিত্রকে জীবন্ত করে তোলে : মনিকা বেলুচ্চি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App