×

আওয়ামী লীগ

নেত্রকোনার পূর্বধলা

যুবদল নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে

Icon

নেত্রকোনা (পূর্বধলা) প্রতিনিধি

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১২:২৪ পিএম

যুবদল নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে

ছবি: সংগৃহীত

নেত্রকোনার পূর্বধলা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবু বকর রানাকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। শনিবার (২৮ নভেম্বর) রাত ৮ টার দিকে উপজেলার বিশকাকুনী ইউনিয়নের বাদে পুটিকা বাজারে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সুত্রে জানাযায় কয়েকজন ব্যাক্তি দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে আবু বকর রানার উপর অতর্কিত হামলা চালান । এতে সে গুরুতর আহত হন। পরে স্থানীয়  লোকজন তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এদিকে যুবদল নেতা রানার উপর হামলার খবর ছড়িয়ে পড়লে  পূর্বধলায় উত্তেজনা দেখা দেয়। তবে হামলার কারন এবং এর সঙ্গে জড়িত ব্যাক্তিদের পরিচয় সর্ম্পকে তাৎক্ষনিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

তবে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বাবুল আলম তালুকদার বলেন নিষিদ্ধ যুবলীগের সন্ত্রাসী বাহিনী আমাদের যুবদল নেতা আবু বকর রানার উপর বর্বরোাচিত হামলা চালিয়ে তাকে আহত করেছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে হামলার ঘটনায় জরিতদের শনাক্ত করে দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। 

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের বলেন, যুবদল নেতার উপর হামলার খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। হামলাকারীদের প্রেপ্তারে অভিযান চানানো হচ্ছে। অভিযোগের ভিত্তিত্বে পরবর্তী আইনি ব্যাবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, একজন নিহত

পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, একজন নিহত

যুবদল নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে

নেত্রকোনার পূর্বধলা যুবদল নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে

সিলেট বিভাগে একদিনে ২৫ জনের হাম শনাক্ত, ১ জনের মৃত্যু

সিলেট বিভাগে একদিনে ২৫ জনের হাম শনাক্ত, ১ জনের মৃত্যু

তেঁতুলিয়ায় কুয়াশা ও শীতল বাতাসে বেড়েছে শীতের তীব্রতা

সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি তেঁতুলিয়ায় কুয়াশা ও শীতল বাতাসে বেড়েছে শীতের তীব্রতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App