×

তথ্যপ্রযুক্তি

বেসিসের আইসিটি অ্যাওয়ার্ড পেল লিডস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৪৬ পিএম

বেসিসের আইসিটি অ্যাওয়ার্ড পেল লিডস
বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডসে দুটি বিভাগে চ্যাম্পিয়ন ও এক বিভাগে প্রথম রানারআপ হয়েছে লিডস কর্পোরেশন।বৃহস্পতিবার কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের (আইডিইবি) মুক্তিযোদ্ধা হলে বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস আয়োজিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফা জব্বার ও বিশেষ অতিথি আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন লিডসের হেড অব ডিজিটাল ইনোভেশন শামসুল হক ও হেড অব সেন্টার পয়েন্ট অ্যান্ড লাইফ ইন্স্যুরেন্স রেজাউল জলিল। এই অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন লিডসের সিওও রানা সোহেল, সিআইও প্যাপিয়াস হাওলাদার ও জেনারেল ম্যানেজার মঞ্জুর-ই-খুদা।এবারে বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডসে ৩৫টি ক্যাটাগরিতে ৭৬টি পুরস্কার দেয়া হয়। তবে ৩৫টি ক্যাটাগরি থেকে ৩২টি দলকে চীনের গুয়াংঝুতে অনুষ্ঠিতব্য অ্যাপিকটা অ্যাওয়ার্ডসের জন্য মনোনীত করা হয়েছে। যার মধ্যে লিডসের আইলাইফ ও লিডস এডুচেইন অংশগ্রহণ করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App