×

তথ্যপ্রযুক্তি

পাতলা চিপ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ আগস্ট ২০১৯, ০৪:৪৬ পিএম

পাতলা চিপ
মানুষের চুলের চেয়ে পাতলা ও সরু নমনীয় চিপ উদ্ভাবন করেছেন চীনা গবেষকেরা। তিংহুয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকেদের তৈরি এ চিপ অ্যানালগ সংকেত বাড়াতে পারে এবং প্রসেসরের সঙ্গে ব্লু টুথ যোগাযোগ ফাংশন যুক্ত করতে পারে। এ ধরনের চিপ যোগাযোগ ও চিকিৎসা খাতে ব্যবহৃত হতে পারে। সম্প্রতি বার্তা সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গবেষক দলের নেতৃত্বে থাকা অধ্যাপক ফেং শু বলেছেন, নমনীয় চিপের কাঠামো ২৫ মাইক্রোমিটারের চেয়েও পাতলা। চুলের চেয়েও পাতলা এসব চিপ জৈব ও অজৈব উপাদানে যুক্ত করা যাবে। যোগাযোগ ও চিকিৎসাপ্রযুক্তি, বুদ্ধিমান যন্ত্র বা আইওটি ডিভাইসে এ ধরনের চিপ ব্যবহার করা যাবে। চীনের ঝেজিয়াং প্রদেশে অনুষ্ঠিত ‘ফেক্সিবল ইলেকট্রনিকস’ বিষয়ক আন্তর্জাতিক এক সম্মেলনে দুটি নমনীয় চিপ উদ্ভাবনের কথা জানান অধ্যাপক ফেং শুর নেতৃত্বাধীন গবেষক দল। ওই সম্মেলনে চীনসহ আন্তর্জাতিক পর্যায়ের ৬০০ বিশেষজ্ঞ অংশ নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App