×

তথ্যপ্রযুক্তি

যেভাবে জিমেইলে মেইল ব্লক করবেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০১৮, ০৪:০৮ পিএম

যেভাবে জিমেইলে মেইল ব্লক করবেন
আপনার মেইলে প্রতিনিয়ত নানা ধরনের অপয়োজনীয়  মেইল আসে। অপ্রয়োজনীয় এসব মেইলের ভিড়ে গুরত্বপূর্ণ মেইল খুঁজে পেতে প্রায়ই সময় নষ্ট হয়। এ ঝামেলা থেকে মুক্তি দিতে জিমেইলে সব সময় স্প্যামিং করা হয় যেসব মেইল আইডি থেকে সেগুলো ব্লক করে রাখা যাবে। সহজে কিভাবে কাজটি করতে হবে তা এ টিউটোরিয়ালে তুলে ধরা হলো। জিমেইল আইডিতে লগইনের পর ডান পাশে উপরে থাকা সেটিংস আইকনে ক্লিক করে সেটিংস অপশনে যেতে হবে। এরপর নতুন একটি পেইজ চালু হবে। সেখান থেকে ‘filters and blocked addresses’-এ ক্লিক করতে হবে। তারপর ‘create a new filter’ অপশনে  ক্লিক করতে হবে। পরবর্তী ধাপে নতুন একটি পপআপ পেইজ চালু হবে। সেখানে ‘from’ অপশনে যে মেইল আইডিটি ব্লক করতে চান তা দিতে হবে। এরপর ‘create filter with this search’ অপশনে ক্লিক করতে হবে। এরপর আবার নতুন আরেকটি পপআপ পেইজ চালু হবে। সেখানে ‘delete it’ অপশনটি নির্বাচন করে ‘create filter’-এ ক্লিক করতে হবে। তাহলেই নির্বাচিত মেইল আইডি থেকে মেইল আসলে তা স্বয়ংক্রিয়ভাবে ডিলেট হযে যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী

জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী

শহীদ মিনারে আখতার হুসেনকে শেষ বিদায়

শহীদ মিনারে আখতার হুসেনকে শেষ বিদায়

যে কারণে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল কলম্বিয়া

যে কারণে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল কলম্বিয়া

ডিএমপির সহকারী পুলিশ কমিশনারসহ ১১ কর্মকর্তাকে রদবদল

ডিএমপির সহকারী পুলিশ কমিশনারসহ ১১ কর্মকর্তাকে রদবদল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App